বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৪:২৮ অপরাহ্ন
শিরোনাম
আশুলিয়ায় আলোচিত শিশু তাসিন হত্যার রহস্য উদঘাটন; ব্যক্তিগত আক্রোশ থেকে হত্যাকান্ড  ড্রেজার মেশিন দিয়ে অবৈধ বালু উত্তোলন, নিরব প্রশাসন॥ আজ ২৬ আগস্ট ফুলবাড়ী ট্র্যাজেডি দিবস। মহাকাশে সূর্যের যাত্রার প্রভাবেই কি পৃথিবীতে এসেছিল বরফযুগ? বড়গ্রাম ও দাইনুর সীমান্তে বিজিবি চোরাচালান অভিযান চালিয়ে ৬ লক্ষ টাকার মাদক আটক॥ ইসরায়েলি ক্লাবকে হারিয়ে ইতিহাস গড়ল সাবাহ গ্রেফতার বিদিশার বিরুদ্ধে যে অভিযোগ বিয়ের দরজায় তিনবার কড়া নেড়েও কেন ফিরে এসেছেন সুস্মিতা সেন? ৫০ মিনিটের বেশি সময় গোলপোস্ট সামলিয়ে ম্যাচ বাঁচালেন ডিফেন্ডার মাত্র ছয় মাসে দীর্ঘদিনের সব সমস্যা সমাধান সম্ভব নয়: চিফ হুইপ

হোয়াইট হাউসের গেটে গাড়ি বিধ্বস্ত, চালক নিহত

Reporter Name
  • Update Time : রবিবার, ৫ মে, ২০২৪
  • ১০০ Time View

আন্তর্জাতিক ডেস্ক : হোয়াইট হাউসের একটি গেটে গাড়ি বিধ্বস্ত হয়ে চালকের মৃত্যু হয়েছে। স্থানীয় সময় শনিবার রাতে এ ঘটনা ঘটে।

আইন প্রয়োগকারী কর্তৃপক্ষ জানিয়েছে, মারাত্মক সংঘর্ষটি ‘কেবল একটি সড়ক দুর্ঘটনা হিসেবে’ তদন্ত করা হচ্ছে এবং এটি প্রেসিডেন্টের বাসভবনের জন্য কোনো হুমকি ছিল না।

মার্কিন সিক্রেট সার্ভিস এক বিবৃতিতে বলেছে, পুরুষ চালককে স্থানীয় সময় রাত সাড়ে ১০টার কিছু আগে দুর্ঘটনার পর গাড়িতে মৃত অবস্থায় পাওয়া যায়। হোয়াইট হাউস কমপ্লেক্সের বাইরের একটি গেটে এ দুর্ঘটনা ঘটে।

নিহত চালককে তাৎক্ষণিকভাবে চিহ্নিত করা যায়নি।

ওয়াশিংটন মেট্রোপলিটন পুলিশ বিভাগ (এমপিডি) জানিয়েছে, গাড়িটি দুটি রাস্তার সংযোগস্থলে একটি নিরাপত্তা বাধার মধ্যে বিধ্বস্ত হয়। তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা এক বিবৃতিতে বলেছে, এই সময়ে এমপিডির মেজর ক্র্যাশ ইনভেস্টিগেশন ইউনিট ঘটনাটিকে শুধু একটি সড়ক দুর্ঘটনা হিসেবে তদন্ত করছে।

এ ছাড়া নিরাপত্তা প্রোটোকল বাস্তবায়িত হলেও হোয়াইট হাউসের জন্য কোনো হুমকি ছিল না বলে সিক্রেট সার্ভিস জানিয়েছে।

তবে সিক্রেট সার্ভিস বিষয়টির তদন্ত চালিয়ে যাবে। পাশাপাশি মেট্রো পুলিশও কাজ করবে বলে সংস্থাটি জানিয়েছে।

সূত্র : এপি

কিউএনবি/অনিমা/০৫ মে ২০২৪,/বিকাল ৪:০৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit