শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৫:২১ পূর্বাহ্ন
শিরোনাম
কক্সবাজারের হোটেলে ফের অগ্নিকাণ্ড, রক্ষা পেলেন ৩ শতাধিক পর্যটক ডেঙ্গু মোকাবিলায় সরকারের পাশাপাশি নতুন প্রজন্মের অংশগ্রহণ জরুরি: ডা. রফিক গাজীপুরে ঘরে দুর্বৃত্তদের অগ্নিসংযোগ, একই পরিবারের শিশুসহ দগ্ধ ৪ ভারত থেকে আমদানি করা চালে মিলল ‘আফলাটক্সিন’ নামক ক্ষতিকর উপাদান পুলিশের সক্ষমতায় দুই মেগা প্রকল্প, ৬৬০৮ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব সৌদিতে হুতিদের হামলা, বাংলাদেশের তীব্র নিন্দা দ্রুততম মানব-মানবী ইমরান-শিরিন, টাইমিং নিয়ে প্রথম দিনেই বিতর্ক ফরিদপুরে বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষ, নিহত ৩ জাতীয় সামার অ্যাথলেটিকস প্রতিযোগিতার উদ্বোধন করলেন রাষ্ট্রপতি মস্কোর সঙ্গে ট্রাম্পের তেল চুক্তির পর যুক্তরাষ্ট্রে যাচ্ছে রুশ ডিজেল ট্যাংকার

‘খাদ্য গবেষণায় নতুন উদ্ভাবন এবং শিল্প কারখানায় বাস্তব প্রয়োগ: শীর্ষক সিম্পোজিয়াম অনুষ্ঠিত 

Reporter Name
  • Update Time : শনিবার, ৪ মে, ২০২৪
  • ১০৭ Time View

নিজস্ব প্রতিবেদক : গবেষণার মাধ্যমে শিক্ষা প্রতিষ্ঠান এবং শিল্প কারখানার সম্পর্ককে এগিয়ে নিতে The Asian Federation of Biotechnology(এএফওবি) এর  Bangladesh Region এবং, Committee of Actions for Research ,Extension and Service (কেয়ার্স) এর যৌথ উদ্যোগে innovations in food Research and industrial application(খাদ্য গবেষণায় নতুন উদ্ভাবন এবং শিল্প কারখানায় বাস্তব প্রয়োগ)” শীর্ষক দিনব্যাপী এক সিম্পোজিয়াম  আজ ৪ মে রাজধানীর সেগুনবাগিচার আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে অনুষ্ঠিত হয়।

সকালে উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন  এএফওবি এর বাংলাদেশ অঞ্চলের প্রেসিডেন্ট এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবায়োলজি বিভাগের সাবেক শিক্ষক প্রফেসর ডক্টর মোঃ মোজাম্মেল হক, অতিথি হিসেবে বক্তব্য রাখেন এএফওবি এর সদ্য বিদায়ী সভাপতি  প্রফেসর ওয়েন -চিয়েন লি, আকিজ ফুড এন্ড বেভারেজ লিমিটেডের চেয়ারম্যান এস কে শামিম উদ্দিন।

অনুষ্ঠানে আগত বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা, সরকারের প্রতিনিধি, এনজিও প্রতিনিধি এবং বৈজ্ঞানিক কর্মকর্তাদেরকে ধন্যবাদ জানান কেয়ার্স বাংলাদেশের প্রধান বিজ্ঞানী ডক্টর  লতিফুল বারী। প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট(বারী) এর সিনিয়র গবেষণা অফিসার প্রফেসর ডক্টর নাজিম উদ্দিন , চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণরসায়ন এবং অণুপ্রাণ বিজ্ঞানের শিক্ষক অধ্যাপক ডক্টর মোঃ আতিয়ার রহমান।

এ সময় সেশন সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন মেজর জেনারেল ডক্টর মতিউর রহমান, সঞ্চালক হিসাবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং এন্ড বায়োটেকনোলজি বিভাগের শিক্ষক অধ্যাপক ডক্টর মোস্তাক ইবনে আইয়ুব প্রমুখ।  সিম্পোজিয়ামে বিজ্ঞানীরা খাদ্য গবেষণায় নতুন নতুন উদ্ভাবনের ধারণাপত্র উপস্থাপন করেন এবং শিল্প কারখানায় সেই ধারণার বাস্তব প্রয়োগের আহবান জানান।

কিউএনবি/আয়শা/০৪ মে ২০২৪,/রাত ৯:৪৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit