সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৭:২৬ পূর্বাহ্ন
শিরোনাম
যুবদল নেতা সাজ্জাদুল মিরাজের বড় ছেলে রোজান আর নেই প্রেমের ফাঁদে ফেলে ধর্মান্তর, স্ত্রীর স্বীকৃতির দাবিতে যুবতীর অনশন গুদাম ভেঙে ১৯৭ বস্তা সার নিয়ে গেলেন বিক্ষুব্ধ কৃষকরা বিচারকের খাস কামরায় গাড়িচালককে মারধরের অভিযোগ কক্সবাজার কারাগারে মাদক মামলার আসামির মৃত্যু মুন্সীগঞ্জে ২ লাখ বর্গমিটার কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস ‘আলাদা দেশ হয়েও অঙ্গরাজ্যের সুবিধা চায়’, কানাডা নিয়ে বিস্ফোরক মন্তব্য ট্রাম্পের বালু পাথরের টুকরোয় মিলল হাজার বছরের পুরোনো শহরের খোঁজ হত্যার পর গোসল করে খেজুর ও ইয়াবা সেবন করে খুনিরা: পুলিশ ছাগল খুঁজতে গিয়ে মিলল স্বর্ণের খোঁজ, ছুটছে ১০ হাজার মানুষ

‘বিএনপি নেতাদের অবহেলায় খালেদা জিয়ার এক বছরের বিচার ১০ বছরেও শেষ হয়নি’

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৩ মে, ২০২৪
  • ৯৪ Time View

ডেস্ক নিউজ : বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির জন্য দলটির নেতাকর্মীরা একটা বিক্ষোভ মিছিল পর্যন্ত করতে পারেনি বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেছেন,  বেগম জিয়া আটকে আছেন আইনের ফাঁদে।  তার বিরুদ্ধে মামলা করেছে তত্ত্বাবধায়ক সরকার।  তার বিরুদ্ধে আওয়ামী লীগ কোনো মামলা করেনি।

তত্বাবধায়ক সরকারের মামলায় তিনি গ্রেফতার ও বন্দি রয়েছেন। বিএনপি নেতাদের অবহেলায় বেগম জিয়ার এক বছরের বিচার ১০ বছরেও শেষ হয়নি।  এটার জন্য বিএনপির নেতারাই দায়ী। তারা বেগম জিয়ার জন্য আইনি পথে ব্যর্থ হয়েছে, রাজপথে আন্দোলনে ব্যর্থ  হয়েছে।  বেগম জিয়ার মুক্তির জন্য রাজপথে দেখার মতো বিক্ষোভ মিছিলও করতে পারেনি দলটি।  

বিএনপির রাজনীতির সমালোচনা করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন,  আমাদের বিরোধী দল (বিএনপি) নির্বাচন ঠেকাতে গিয়ে এবং আন্দোলন ঠেকানোর নামে অগ্নি সন্ত্রাস করতে গিয়ে সারাদেশে যে অবস্থা সৃষ্টি করেছে। তাদের নেতিবাচক রাজনীতি সম্পর্কে জনমনে অনিহা সৃষ্টি হয়েছে।  কারণ জনগণের সম্পৃক্ততা ছাড়া কখনই আন্দোলনে সফল হওয়া যায় না। এ সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, এসএম কামাল হোসেন, উপ দপ্তর সম্পাদক সায়েম খান প্রমুখ।  

 

কিউএনবি/আয়শা/০৩ মে ২০২৪,/দুপুর ১:৪৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit