শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৪:৩১ পূর্বাহ্ন
শিরোনাম
খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে শিক্ষা প্রতিষ্ঠানে  গাছের চারা বিতরণ। ‎পাটগ্রামে মাদ্রাসার নৈশপ্রহরীর বিরুদ্ধে শিশুকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১ শ্রেষ্ঠ আশুলিয়া থানার ওসি তরিকুল ইসলাম নোয়াখালীতে যুবদল নেতাকে গায়েবি চুরি মামলায় ফাঁসানোর অভিযোগ নোয়াখালীতে আবাসিক হোটেলে ডিবির অভিযানে গ্রেপ্তার ১২   নতুন রাষ্ট্রপতিকে স্বাগত জানিয়ে ঢাবিতে ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি সোহেলের নেতৃত্বে শুভেচ্ছা মিছিল নোয়াখালীতে মাদকবিরোধী অভিযানে ২জনের কারাদন্ড চৌগাছা পরিবারের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে ফলদ-ঔষধি গাছ,বিতরণ  কুইন সুলিভানকে থাপ্পড় মারায় শাস্তির মুখে লিওনেল মেসি বৃষ্টি নিয়ে নতুন বার্তা আবহাওয়া অফিসের

পার্বত্যাঞ্চলের ২৬টি উপজেলার মধ্যে মাটিরাঙ্গা উপজেলা সর্বজনীন পেনশন স্কীমে প্রথম।

জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি । 
  • Update Time : বৃহস্পতিবার, ২ মে, ২০২৪
  • ১৬৭ Time View
জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি : প্রধানমন্ত্রী শেখ হাসিনার অঙ্গীকার বাস্তবায়নে খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গায় সর্বজনীন পেনশন স্কিম বিষয়ে প্রান্তিক পর্যায়ের  কৃষি উদ্যােক্তাদের, উপকারভোগী,এবং কৃষি সংশ্লিষ্ট অংশীজনদের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২ মে )সকাল  ১১টার দিকে মাটিরাঙ্গা উপজেলা সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসনের উদ্যােগে সর্বজনীন পেনশন স্কীম বিষয়ে প্রান্তিক পর্যায়ের কৃষি উদ্যােক্তা উপকারভোগী,এবং কৃষি সংশ্লিষ্ট অংশীজনদের  দিন ব্যাপি অবহিতকরণ সভায় সভাপতিত্ব করেন মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার ডেজী চত্রুবর্তী। মাটিরাঙ্গা উপজেলা সহকারী প্রোগ্রামার রাজীব রায় চৌধুরী, সর্বজনীন পেনশন স্কীম বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।

এসময় মাটিরাঙ্গা উপজেলা কৃষি অফিসার সবুজ আলী সহ প্রান্তিক পর্যায়ের কৃষি উদ্যােক্তা, উপকারভোগী,এবং কৃষি সংশ্লিষ্ট অংশীজন উপস্থিত ছিলেন। মাটিরাঙ্গা উপজেলায় সর্বজনীন পেনশন স্কীম  কার্যক্রম শুরু হয় ১৬ এপ্রিল থেকে ২ মে পযন্ত মোট  ১৬ দিনে ২০৭ জন নাগরিককে পেনশন স্কীমের কার্ড বিতরণ করে তিন পার্বত্য জেলার মধ্যে মাটিরাঙ্গায় প্রথম স্থান অধিকার করেছে

মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার ডেজী চত্রুবর্তী বলেন,বর্তমান সরকারের বিভিন্ন গণমুখী কার্যক্রমের মধ্যে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের আর্থিক সুরক্ষায় সর্বজনীন পেনশন কার্যক্রমটি একটি যুগান্তকারী উদ্যোগ জানিয়ে তিনি বলেন পার্বত্যাঞ্চলের ২৬টি উপজেলার মধ্যে মাটিরাঙ্গা উপজেলা সর্বজনীন পেনশন স্কীম কার্যত্রুমে এগিয়ে রয়েছে এই অর্জন সম্ভব হয়েছে মান্যবর খাগড়াছড়ি জেলা প্রশাসক মো.সহিদুজ্জামান মহোদয়ের সার্বিক দিক নির্দেশনায় ও ইউপি সচিব, উদ্যােক্তাদের আন্তরিকতায়।এই ধারা অব্যাহত রাখার জন্য ইউপি সচিব, উদ্যােক্তাদের আন্তরিকতার সহিত কাজ করার আহবান জানান।

 

 

কিউএনবি/আয়শা/০২ মে ২০২৪,/রাত ৯:২৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit