মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম
ব্যাংক নিয়োগে স্বচ্ছতা ও মেধাভিত্তিক ব্যবস্থা নিশ্চিতের নির্দেশ ভারতীয় ব্যাটারকে প্যাভিলিয়নে যাওয়ার ইঙ্গিত, শাস্তি পেলেন পাকিস্তান অধিনায়ক শিল্পকলায় ‘কঞ্জুস’ নিয়ন্ত্রণে আসছে ব্যাটারিচালিত অটোরিকশা, শনাক্তে থাকবে কিউআর কোড: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি হলেন এমপি ওয়াদুদ ভূইয়া। শার্শায় মসজিদে রাজনৈতিক কর্মসূচির অভিযোগ, মুসল্লিদের ক্ষোভ কীভাবে কর্মসূচি করব বিএনপিকে শেখাতে হবে না: সারজিস আলম বিমানে যাত্রীকে গালাগাল ও হামলার অভিযোগ, সিটে ডাক্ট টেপ দিয়ে আটকালেন যাত্রীরা আগামী অর্থবছরেই চালু হচ্ছে ৮ বিভাগীয় ক্যানসার হাসপাতাল: স্বাস্থ্য প্রতিমন্ত্রী জামায়াত আমিরের হায়াতে তাইয়েবা, সবরে জামিল আতা ফরমান: স্বরাষ্ট্রমন্ত্রী

হাইকোর্টে প্রার্থিতা ফিরে পেয়েই হামলার শিকার বিজিএপিএমইএ নির্বাচনের পরিচালক, শাহবাগ থানায় মামলা !

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০২৪
  • ২১৩ Time View

জালাল আহমদ,আদালত প্রতিবেদক : আগামী ১১ মে অনুষ্ঠিতব্য বাংলাদেশ গার্মেন্টস এক্সসোরিস সংগঠন (বিজিএপিএমইএ) এর নির্বাচনে পরিচালক পদে নির্বাচন করছেন খন্দকার লতিফুর রহমান আজিম। নির্বাচনে মনোনয়নপত্র বাতিল হওয়ার কারণে হাইকোর্টে রিট করেন তিনি। হাইকোর্টে প্রার্থিতা ফিরে পেয়েই চলে যাওয়ার সময় হাইকোর্টের মাজার প্রাঙ্গণে হামলার শিকার হয়েছেন তিনি।এই ঘটনায় শাহবাগ থানায় মামলা দায়ের করেছেন ভুক্তভোগী ব্যবসায়ী।

মঙ্গলবার (৩০ এপ্রিল) রাতে শাহবাগ থানার ওসি এ বিষয়টি নিশ্চিত করেছেন। অভিযোগ পত্রে লতিফুর রহমান বলেন, “আমি বাংলাদেশ গার্মেন্টস এক্সসোরিস সংগঠন (বিজিএপিএমইএ) এর পরিচালক পদপার্থী। আমি বাংলাদেশ গার্মেন্টস এক্সসোরিস সংগঠন (বিজিএপিএমইএ) এর চার বারের নির্বাচিত পরিচালক ও প্রথম সহ-সভাপতি ছিলাম। এবারের নির্বাচনেও পরিচালক পদে প্রার্থী ছিলাম। মনোনয়নপত্র বাতিল হওয়ার কারণে হাইকোর্টে রিট আবেদন দায়ের করি। প্রার্থিতা ফিরে পাওয়ার জন্য মঙ্গলবার (৩০ এপ্রিল) রিট শুনানীতে  শাহবাগ থানাধীন  হাইকোর্ট বিভাগে এসেছিলাম।

তিনি আরো বলেন,” হাইকোর্টে প্রার্থিতা ফিরে পেয়েই অনুমানিক বিকেল ৩ টা ১৫ মিনিটের দিকে হাইকোর্ট থেকে বের হওয়ার সময় আমাকে বহনকৃত গাড়ি (ঢাকা মেট্রো-গ-১৩-১২০৯) ও আমার ছোট ভাই খন্দকার আনিসুর রহমান (৪০) এর উপর ৫-৬ জন অতর্কিত হামলা চালায়। বিবাদীরা গাড়ির গতিরোধ করার চেষ্টা করে এবং গাড়ির সামনের ও পিছনের গ্লাস ভেঙ্গে ফেলে। হামলাকারীরা সামনে আঘাত করার উদ্ধত হলে গাড়িটি চলমান থাকায় পিছনে আঘাত করে পিছনের গ্লাস ভেঙ্গে ফেলে।একপার্যায়ে আমাকে অপহরণ করার জন্য গাড়ি থেকে বের করার চেষ্টা করে। আমি তাৎক্ষনিক গাড়ির দরজা লক করে ড্রাইভার কে গাড়িটি দ্রুত অন্যত্র নিয়ে যেতে বলি”।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে শাহবাগ থানার অফিসার ইনচার্জ মোঃ মেস্তাজিরুর রহমান বলেন, “এই বিষয়ে আমরা একটা অভিযোগ পেয়েছি। নিয়ম অনুযায়ী আমরা তদন্ত শুরু করবো’। উল্লেখ্য, খন্দকার লতিফুর রহমান  আজিম চট্টগ্রাম শহরের পাঁচলাইশ থানার নাসিরাবাদ এলাকার একজন বাসিন্দা।

কিউএনবি/আয়শা/৩০ এপ্রিল ২০২৪,/রাত ১১০৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit