বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩০ অপরাহ্ন
শিরোনাম
ইমরানের চিকিৎসায় কোনো আপস নয়, বললেন ওয়াসিম আকরাম বৃহস্পতিবার ৮ ঘণ্টা গ্যাস থাকবে না রাজধানীর যেসব এলাকায় আরও কমল স্বর্ণের দাম, ভরিতে কত জাতিসংঘের মানচিত্রে অরুণাচল-আকসাই চীন স্বাধীন অঞ্চল, ভারতের প্রতিবাদ মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমানের দুর্বলতা ফাঁস, কাজের চেয়ে কথায় বড়? এক হাজার প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র চুক্তির পথে ইউক্রেন যুক্তরাজ্যে এয়ার ট্রাফিক ব্যবস্থায় ত্রুটি, বাতিল হাজারের বেশি ফ্লাইট হরমুজে দুই মার্কিন যুদ্ধজাহাজ ও ৮ ট্যাংকারে হামলা চালাল ইরান দখলদারিত্বের বিরুদ্ধে শক্ত অবস্থান, ব্রিটেন-ইসরায়েল সম্পর্কে বড় ধাক্কা পশ্চিম তীরে ইসরায়েলি বসতিকে ‘অবৈধ’ ঘোষণা করল ইউরোপীয় ইউনিয়ন

লালমনিরহাটে হত্যা মামলায় পৌর বিএনপির সভাপতি আফজাল জেল হাজতে

জিন্নাতুল ইসলাম জিন্না,লালমনিরহাট প্রতিনিধি ।
  • Update Time : মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০২৪
  • ১০৪ Time View

জিন্নাতুল ইসলাম জিন্না,লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটে আলোচিত শ্রমিক লীগ নেতা জাহাঙ্গীর আলম হত্যা মামলায় লালমনিরহাট পৌর বিএনপির সভাপতি আফজাল হোসেনকে কারাগারে পাঠিয়েছেন আদালত। মঙ্গলবার (৩০ এপ্রিল) দুপুরে জাহাঙ্গীর হত্যা মামলায় জামিন নিতে আদালতে আত্মসমর্পণ করলে জামিন নামঞ্জুর করে তাকে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন লালমনিরহাট দায়রা জজ আদালতের বিচারক মিজানুর রহমান। আফজাল হোসেন লালমনিরহাট জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও পৌর বিএনপির সভাপতির দায়িত্বে আছেন।

উলেখ্য, ২০২৩ সালের ২৯ অক্টোবরে বিএনপি-জামায়াতের ডাকা হরতাল ও আওয়ামী লীগের শান্তি সমাবেশকে কেন্দ্র করে লালমনিরহাটের মহেন্দ্রনগরে এক রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটে। এতে শ্রমিক লীগ নেতা জাহাঙ্গীরসহ অনেকে আহত হন। পরে গুরুতর আহত অবস্থায় জাহাঙ্গীর রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।

ওই ঘটনার তিনদিন পর ১ নভেম্বর সদর উপজেলার হারাটি ইউনিয়নের কাজীরচওড়া গ্রামের বাসিন্দা নিহতের বাল্যবন্ধু ও হারাটি ইউনিয়নের ১নং ওয়ার্ড আওয়ামীলীগের সদস্য আমিনুল ইসলাম খান লালমনিরহাট সদর থানায় ৮১ জনের নাম উল্লেখসহ ৩০০-৪০০ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। এ হত্যা মামলায় হাইকোর্ট থেকে দির্ঘদিন অন্তবর্তীকালীন জামিনে ছিলেন পৌর বিএনপির সভাপতি আফজাল হোসেন।

সেই জামিনের মেয়াদ শেষে মঙ্গলবার লালমনিরহাট জেলা ও দায়রা জজ আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করেন তিনি। জেলা দায়রা জজ আদালতের বিচারক মো. মিজানুর রহমান তার জামিন আবেদন নামঞ্জুর করে জেল হাজতে প্রেরনের নির্দেশ দেন। লালমনিরহাট আদালতের সরকারি কৌঁসুলি অ্যাডভোকেট আকমল হোসেন আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।  

 

 

কিউএনবি/আয়শা/৩০ এপ্রিল ২০২৪,/সন্ধ্যা ৬:১২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit