রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৫ পূর্বাহ্ন
শিরোনাম
সামাজিক মাধ্যমে সরকারি খবর প্রকাশে নিষেধাজ্ঞা তুলল ইরান বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা শৈশবের স্বপ্ন পূরণ, সিন্ধু পুলিশের বিশেষ দায়িত্বে আফ্রিদি জ্বালানি সংকট নিয়ে প্রধানমন্ত্রীর দুঃখ প্রকাশ সৌদিকে ৫ বিলিয়ন ডলারের আধুনিক অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র দুর্গাপুরে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর আবির্ভাব দিবস পালিত পাকিস্তান ক্রিকেটে বড় পরিবর্তন, শঙ্কায় বাবরের অধিনায়কত্ব ফুলবাড়ীর দৌলতপুরে বাড়ীতে ঢুকে লুটপাট ও মারপিট, থানায় অভিযোগ॥ অনিয়ম-দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ ফুলবাড়ীর কাজিহাল ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বিরুদ্ধে ১১ সদস্যের অনাস্থা পাহাড়ে সিন্ডিকেট চক্র কর্তৃক উজাড় হচ্ছে বনাঞ্চল; রাঙামাটিতে সাড়ে ৩ হাজার ঘনফুট কাঠ জব্দ

তীব্র তাপপ্রবাহে লালমনিরহাটে বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরন

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০২৪
  • ১০০ Time View

জিন্নাতুল ইসলাম জিন্না,লালমনিরহাট প্রতিনিধি : তীব্র তাপপ্রবাহে লালমনিরহাটে জনজীবন বিপর্যস্ত। এই তীব্র তাপদাহে খেটে খাওয়া তৃষ্ণার্ত মানুষের মাঝে বিশুদ্ধ পানি, খাবার স্যালাইন ও শুকনো খাবার বিতরণ করেছে লালমনিরহাট জেলা বিএনপি। এই তীব্র তাপপ্রবাহে বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন কিছুটা হলেও পথচারী ও বিভিন্ন যানবাহন চালকদের মধ্যে স্বস্তি এনে দিয়েছে।

মঙ্গলবার (৩০ এপ্রিল) দুপুরে জেলার মিশনমোড় গোল চত্বরে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক, সাবেক উপমন্ত্রী ও জেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু নিজে উপস্থিত থেকে খেটে খাওয়া এসব তৃষ্ণার্ত মানুষের মাঝে বিশুদ্ধ পানি, খাবার স্যালাইন ও শুকনো খাবার বিতরণ করেন।

এ সময় সাবেক উপমন্ত্রী ও জেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু বলেন, তীব্র দাবদাহে বর্তমানে জনজীবন অতিষ্ঠ। এই দাবদাহে মানুষদের কিছুটা হলেও স্বস্তি দিতে জেলা বিএনপির পক্ষ থেকে আমরা এই সামান্য উদ্যোগ নিয়েছি। এরই ধারাবাহিকতায় কয়েক হাজার  তৃষ্ণার্ত মানুষের মাঝে ঠান্ডা বিশুদ্ধ পানি, খাবার স্যালাইন ও বিস্কুট বিতরণ করছি।তিনি আরো জানান, যতদিন এরকম তীব্র তাপদাহ থাকবে ততদিন বিএনপির এই কার্যক্রম অব্যাহত থাকবে।

সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত রিক্সা চালক, ভ্যান চালক, অটোচালক ও যানবাহনের চালকসহ পথচারী, যাত্রী এবং খেটে খাওয়া হাজার হাজার তৃষ্ণার্ত মানুষের মাঝে ওই বিশুদ্ধ পানি, খাবার স্যালাইন ও শুকনো খাবার বিতরণ করা হয়। জেলা বিএনপির সহ সভাপতি রফিকুল ইসলাম রফিক, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এবিএম ফারুক সিদ্দিকীর, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সায়েদুল ইসলাম পাটোয়ারী সাজু, মজমুল হোসেন প্রামানিক, পৌর বিএনপির  সাধারণ সম্পাদক আব্দুস ছালাম, জেলা যুবদলের সভাপতি আনিছুর রহমান আনিচ, সাধারণ সম্পাদক হাসান আলী, জেলা স্বেচ্ছাসেবক দলের সম্পাদক আব্দুস সাত্তার প্রমুখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনার দায়িত্ব পালন করেন জেলা বিএনপির প্রচার সম্পাদক আসাদুজ্জামান প্রামাণিক।

কিউএনবি/অনিমা/৩০ এপ্রিল ২০২৪,/বিকাল ৩:৫৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit