শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৯:৪৪ অপরাহ্ন
শিরোনাম
ফ্রান্সের ঐতিহাসিক ক্লাব নঁতে কিনতে পারেন বেকহ্যাম ১৯৭১ ইস্যুতে পাক সেনাবাহিনীকে খোঁচা দিয়ে যা বললেন দেশটির বর্ষীয়ান রাজনীতিবিদ হাজার গোলের আরও কাছে রোনালদো, চার ম্যাচে চার জয় আল নাসরের বঙ্গোপসাগরে লঘুচাপ, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত প্রতিটি গুমের ঘটনা তদন্ত করে বিচার শুরু করেছে সরকার মার্কিন ডলার বর্জনের ডাক দিলেন ইরানের সর্বোচ্চ নেতা সাফার জন্মদিনে তৌসিফের আবেগঘন শুভেচ্ছা, নজর কাড়ল নেটিজেনদের ইমরান খানের মুক্তির দাবি করে মিয়াঁদাদ কেঁদে বললেন, তিনি সৎ মানুষ হু হু করে বাড়ছে কাপ্তাই হ্রদের পানি,ডুবেছে ঝুলন্ত সেতু; পানিবন্দি নিন্মাঞ্চলের বাসিন্দারা সারা দেশে শুরু হচ্ছে বিশেষ অভিযান

ভোলাহাটে কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০২৪
  • ১৪০ Time View

আলি হায়দার (রুমান)ভোলাহাট(চাঁপাঁইনবাবগঞ্জ) প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে উফশী আউশ ধান বীজ এবং পাট (আঁশ) বীজ ও সার বিতরণের উদ্বোধন করা হয়েছে।মঙ্গলবার (৩০ এপ্রিল) সকাল ১০ টার দিকে উপজেলা কৃষি অফিসের সামনে নির্বাহী অফিসার তাহমিনা আক্তারের সভাপতিত্বে কৃষি প্রণোদনার সার ও বীজ বিতরণ করা হয়। এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. রাব্বুল হেসেন, ভাইস চেয়ারম্যান মো. গরিবুল্লাহ দবির, সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. পিয়ার জাহান, গোহালবাড়ি ইউনিয়ন চেয়ারম্যান মো. ইয়াশিন আলী শাহ, দলদলী ইউনিয়ন চেয়ারম্যান মো. মোজাম্মেল হক চুটুসহ অন্যরা।
স্বাগত বক্তব্য দেন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. সুলতান আলী। তিনি বলেন, ভোলাহাট সদর ইউনিয়নে ৯’শ জন, গোহালবাড়ি ইউনিয়নে ৯’শ ৫০ জন, দলদলী ইউনিয়নে ৯’শ জন, জামবাড়িয়া ইউনিয়নে ৬’শ ৫০ জন ক্ষুদ্র প্রান্তিক কৃষক উল্লেখিত সুবিধা পাবেন।ভোলাহাট উপজেলায় মোট ৩ হাজার ৪’শ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের জন্য বীজ প্রণোদনা কর্মসূচির আওতায় প্রতিজন কৃষক প্রতি বিঘার জন্য ৫ কেজি আউশ ধান বীজ এবং ১০ কেজি ডিএপি এবং ১০ কেজি এমওপি সার বিনামূল্যে সহায়তা হিসেবে ইউনিয়ন পর্যায়ে বিতরণ করা হবে।অপরদিকে ১/২০২৩-২৪ মৌসুমে পাট (আঁশ) বীজ প্রণোদনা কর্মসূচির আওতায় ৫০ জন ক্ষুদ্র প্রান্তিক কৃষকের মাঝে বিতরণ করা হবে। প্রতি কৃষক প্রতি বিঘার জন্য পাট (আঁশ) বীজ ক্ষেত্রে এক কেজি পাট (আঁশ) বীজ বিনামূল্যে সহায়তা প্রদান পাবে।

 

 

কিউএনবি/অনিমা/৩০ এপ্রিল ২০২৪,/দুপুর ২:২৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit