বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৬:১৬ পূর্বাহ্ন
শিরোনাম
দেশে ইভি চার্জিং স্টেশন ও ব্যাটারি রিসাইক্লিং প্ল্যান্ট গড়ার পরিকল্পনা সরকারের ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী এবার এআই দিয়ে ‘দ্য ওডিসি’ তৈরির ঘোষণা দিলেন ইলন মাস্ক রাতে হোটেলে একা দেখা করার প্রস্তাব দেওয়া হয়েছিল অভিনেত্রীকে ফাইনাল ম্যাচ শেষে ইয়ামালকে যা বলেছেন মেসি নওগাঁর পত্নীতলা পুলিশের অভিযানে মাদক সহ একজন আটক 

কসবায় ফোনে কথা বলতে বলতে হাঁটার সময় ট্রেনের ধাক্কায় প্রকৌশলী নিহত

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০২৪
  • ১২৮ Time View
বাদল আহাম্মদ খান ,ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার কসবায় সোমবার সন্ধ্যায় মালবাহী ট্রেনের ধাক্কায় মো. আসাদ (৩২) নামে এক প্রকৌশলী নিহত হয়েছেন। সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার বিনাউটি ইউনিয়নের চকচন্দ্রপুর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মো. আসাদ (৩২) কুমিল্লা জেলার দাউদকান্দি সুন্দরপুর এলাকার সেলিম মিয়ার ছেলে। তিনি তমা কন্সট্রাকশন অ্যান্ড কোং লিমিটেডের প্রকৌশলী হিসেবে কর্মরত ছিলেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে আখাউড়া রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জসিম উদ্দিন খন্দকার জানান,সন্ধ্যার দিকে আসাদ মোবাইল ফোনে কথা বলতে বলতে রেললাইনেরর পাশ দিয়ে হাঁটছিলো। এ সময় চকচন্দ্রপুর এলাকায় ঢাকাগামী মালবাহী একটি ট্রেন আসাদকে ধাক্কা দিলে ছিটকে পড়েন। পরে স্হানীয়রা তাকে উদ্ধার করে কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

 

 

কিউএনবি/অনিমা/৩০ এপ্রিল ২০২৪,/দুপুর ১২:১৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit