মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম
নিয়ত বিশুদ্ধ না হলে আমল কবুল হবে না ২৭ সেপ্টেম্বর দেশে ফিরবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ধর্ষণের ১৫ মিনিটের মধ্যে কলিকে হত্যা, রোমহর্ষক স্বীকারোক্তি সুতা ও কাপড় আমদানিতে আগাম অনুমতির বাধ্যবাধকতা প্রত্যাহার বিমানকে তুলি, আকাশকে ক্যানভাস বানালেন পাইলট, আঁকলেন মোনালিসার ছবি টাইফুনের প্রভাবে বিপর্যস্ত জাপান, ১৯ লাখ মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ রেকর্ড ভাঙা এল নিনো: শীত আসার আগেই প্রশান্ত মহাসাগরে নজিরবিহীন উষ্ণতা হুতিদের অগ্রযাত্রা নিয়ে ইয়েমেনের প্রেসিডেন্টের সঙ্গে ট্রাম্পের ফোনালাপ গাজায় এক অন্তঃসত্ত্বা নারীর রোমহর্ষক গল্প পাসপোর্ট অধিদফতরের নতুন ডিজি মেজর জেনারেল আলীমুল আমীন

নোয়াখালীতে হিটস্ট্রোকে দ্বিতীয় শ্রেণির ছাত্রের মৃত্যু

Reporter Name
  • Update Time : রবিবার, ২৮ এপ্রিল, ২০২৪
  • ১০৪ Time View
নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় হিটস্ট্রোকে এক স্কুল শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। নিহত মো.কামরুল হাসান ফাহিম (৭) উপজেলার চরক্লাকর্ক ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের কেরামতপুর গ্রামের জাকার মাস্টারের বাড়ির ওমর ফারুকের ছেলে। সে স্থানীয় মধ্য কেরামতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দ্বিতীয় শ্রেণির ছাত্র ছিল।  

রোববার (২৮ এপ্রিল) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার চরক্লার্ক ইউনিয়নের কেরামতপুর গ্রামে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। এর আগে, একই দিন দুপুর সোয়া ১টার দিকে উপজেলার চরক্লার্ক ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের কেরামতপুর গ্রামের জাকার মাস্টারের বাড়িতে এ ঘটনা ঘটে।

মধ্য কেরামতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকে মো.সেকান্তর আলম বলেন, ফাহিম সকালে বিদ্যালয়ে আসে। আমাদের বিদ্যালয়ে আজ উপজেলা নির্বাচনের সংক্রান্ত ট্রেনিং থাকায় স্কুলে কোনো ক্লাস হয়নি। পরে সে বাড়িতে চলে যায়। বাড়িতে গিয়ে বাড়ির অন্য শিশুদের সাথে রোদের মধ্যে বাহিরে খেলাধুলা করার সময় সে অচেতন হয়ে পড়ে যায়।

পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে, প্রচন্ড গরমে হিটস্ট্রোকে তার মৃত্যু হয়েছে। চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিষয়টি আমি শুনেছি। তবে এ বিষয়ে থানায় কেউ কোনো অভিযোগ করেনি।     

 

 

কিউএনবি/আয়শা/২৮ এপ্রিল ২০২৪,/রাত ১০:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit