বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৮ অপরাহ্ন

মোটরসাইকেল নিয়ে ঘুরতে বেরিয়ে লাশ হয়ে ফিরল স্কুল ছাত্র রকি

স্টাফ রিপোর্টার,মনিরামপুর(যশোর) ।
  • Update Time : রবিবার, ২৮ এপ্রিল, ২০২৪
  • ৭৯ Time View

স্টাফ রিপোর্টার,মনিরামপুর(যশোর) : যশোরের মনিরামপুরে নতুন মোটরসাইকেল নিয়ে ঘুরতে বেরিয়ে শনিবার রাত ১২ টার দিকে নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার পাশে প্লারে ধাক্কা খেয়ে ঘটনাস্থলেই নিহত হয় শরিফুল ইসলাম রকি নামে নবম শ্রেণির ছাত্র। রকি উপজেলার ঢাকুরিয়া ইউনিয়নের উত্তরপাড়া গ্রামের ভ্যানচালক রবিউল ইসলামের ছেলে। রকির অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

ঢাকুরিয়া এলাকার বোয়ালিয়াঘাট মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র সহকারি শিক্ষক মতিয়ার রহমানসহ এলাকাবাসী জানান, রনি সদ্য মোটরসাইকেল চালানো শিখেছে। ফলে তার খালাতো ভাইয়ের নতুন মোটরসাইকেলটি নিয়ে শনিবার রাত সাড়ে ১১ টার দিকে বাড়ি থেকে ঘুরতে বের হয়।

পথিমধ্যে নিয়ন্ত্রন হারিয়ে আটমাইল মোড়ের পাশে প্লারে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে স্থানীয়রা সেখান থেকে মরদেহ উদ্ধার করে। মনিরামপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) মেহেদী মাসুদ জানান, কেউ অভিযোগ না করায় উর্ধতন কর্তৃপক্ষের নির্দেশনায় ময়না তদন্ত ছাড়াই মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয় স্বজনদের ।

 

 

কিউএনবি/আয়শা/২৮ এপ্রিল ২০২৪,/সন্ধ্যা ৬:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit