বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম
গোয়েন্দা সিরিজ দেখে অপ্রতিম হত্যার ছক, জিজ্ঞাসাবাদে চাঞ্চল্যকর তথ্য গাজা ইস্যুতে ইসরাইলকে কঠোর হুশিয়ারি দিলেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী সংসদ ভবন লেকে ২৫০ কেজি পোনা মাছ অবমুক্ত করলেন স্পিকার ভারতে সহকর্মীর গুলিতে আধা-সামরিক বাহিনীর ৪ সদস্য নিহত দ্বিকক্ষবিশিষ্ট সংসদ নিয়ে আলোচনা মালয়েশিয়া থেকে মিয়ানমারের নাগরিকদের ফেরত পাঠানোর পদক্ষেপে জাতিসংঘের উদ্বেগ দুইদিনের অচলাবস্থা কাটিয়ে নওগাঁয় বাস চলাচল স্বাভাবিক অবশেষে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ শিক্ষকরা অবরুদ্ধ থেকে পেলেন ফুলবাড়ী পল্লীতে ট্রান্সফরমা চোর কর্তৃক প্রতিপক্ষকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি॥ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৬৭

খামারিদের উৎপাদন বৃদ্ধিতে আরও পরিকল্পনা রয়েছে- মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রী 

আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি
  • Update Time : রবিবার, ২৮ এপ্রিল, ২০২৪
  • ১০৭ Time View
আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি : খামারিদের উৎপাদন বৃদ্ধিতে আমাদের আরও পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রী আব্দুর রহমান। রোববার দুপুরে সাভারের বিপিএটিসি’তে বিসিএস লাইভ স্টক একাডেমিতে ৪১তম মৎস্য ক্যাডারের নব নিয়োগ প্রাপ্ত কর্মকর্তাদের যোগদান উপলক্ষ্যে ওরিয়েন্টেশন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী আরও বলেন, আমাদের গবাদি পশু যেমন, প্রাণী সম্পদের মধ্যে গরু ছাগল ইত্যাদির নানা ধরনের রোগ বালাই আসে। রোগ বালাই প্রতিরোধে একটা বড় চ্যালেঞ্জ রয়েছে। সেজন্য ভেটেনারি হাসপাতালগুলো আধুনিকায়ন করা এবং সেগুলোকে সক্রিয় করতে আমরা উদ্যোগ নিয়েছি। এগুলো যেন ভালোভাবে মানুষকে সেবা দিতে পারে সেই ধরনের ব্যবস্থাপনার জন্য আমরা আধুনিক যন্ত্রপাতি আমদানির করার সিদ্ধান্ত নিয়েছি।
তিনি আরও বলেন, আমরা খামারিদের উদ্বুদ্ধ করার পরিকল্পণা নিয়েছি। যেমন আমাদের একটা বিশ্ব ব্যাংকের প্রকল্প রয়েছে। এই প্রকল্পে খামারিরা ১০০ টাকা বিনিয়োগ করলে সেখানে আমরা ৬০ টাকা আমাদের পক্ষ থেকে দিব। নামমাত্র লাভে দীর্ঘ সময় নিয়ে খামারিদের টাকা ফেরত দেওয়ার সুযোগটি দিচ্ছি। সুতরাং নিশ্চয়ই খামারিরা আগ্রহ প্রকাশ করবে এবং উৎসাহিত হবে।
ঈদুল আজহা সম্পর্কে মন্ত্রী এয়োও বলেন, ঈদ উপলক্ষে কোন পশু আমদানি করার কোন পরিকল্পনা নাই। পশু যাতে মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে থাকে সেই ব্যাপারে পরিকল্পণা রয়েছে এবং উদ্যোগ নেওয়া হয়েছে। প্রাণী সম্পদ অধিদপ্তরের মহাপরিচালক ডা. মোঃ রেজাউল হকের সভাপতিত্ব অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রণালয়ের সচিব মোঃ সেলিম উদ্দিন। এসময় প্রানীসম্পদ অধিদপ্তরের বিভিন্ন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। 

 

 

কিউএনবি/আয়শা/২৮ এপ্রিল ২০২৪,/সন্ধ্যা ৬:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit