মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৯ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতার অপব্যবহার ও বিভিন্ন অনিয়ম-দুর্নীতির অভিযোগে নিয়ামতপুরের এসিল্যান্ড রেজাউল প্রত্যাহার “দুদকের অনুসন্ধানের দাবি” ‘শান্তিচুক্তির পরও বন্ধ হয়নি সন্ত্রাস-চাঁদাবাজি’ পাহাড়ে নতুন করে পিসিএনপির ৮ দাবি রাঙামাটিতে পাহাড় কাটার অভিযোগে পরিবেশ অধিদপ্তরের এনফোর্সমেন্ট মামলা ফুলবাড়ী (২৯) বিজিবি ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী কেক কেটে পালিত হয়॥ একনেকে ১৫ হাজার ৮২৩ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন আশুলিয়ায় মাদ্রাসায় সশস্ত্র হামলা, বিএনপির সভাপতি জাকিরসহ ১৪ জনের নামে মামলা উলিপুরে দুর্যোগের আগাম প্রস্তুতি নিয়ে প্রতিষ্ঠা প্রকল্পের অবহিতকরণ সভা ব্যস্ততার মাঝেও সৌন্দর্য ধরে রাখার গোপন রহস্য জানালেন তৃপ্তি মাটিরাঙ্গায় ৪০ বিজিবির উদ্যােগে পাহাড়ী-বাঙ্গালী, দুঃস্থদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ।  শক্তিশালী অস্ট্রেলিয়ার জালে ব্রাজিলের চার গোল

নিউইয়র্কে দুর্বৃত্তের গুলিতে দুই বাংলাদেশি নিহত

Reporter Name
  • Update Time : রবিবার, ২৮ এপ্রিল, ২০২৪
  • ১০০ Time View

ডেস্ক নিউজ : মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক স্টেটে বাংলাদেশিদের নতুন বসতিস্থল বাফেলোতে দুর্বৃত্তের গুলিতে দুই বাংলাদেশি নিহত হয়েছেন। গতকাল শনিবার দুপুরে এ ঘটনা ঘটে। নিহত দুই বাংলাদেশি হলেন সিলেটের কানাইঘাট উপজেলার ইউসুফ (৫৮) এবং কুমিল্লার বাবুল (৪৩)।

বাফেলো পুলিশ জানায়, দুপুর সাড়ে ১২টায় জিনার স্ট্রিটে (ইস্ট ফেরি স্ট্রিট ও বেলি এভিনিউয়ের কর্নারে) একটি বাড়ির সংস্কার কাজ করছিলেন ওই দুই বাংলাদেশি। সেখানেই গুলিবর্ষণের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই এক বাংলাদেশি নিহত হন। আরেকজনকে গুরুতর অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে মারা যান।

বাফেলোতে বসবাসরত কম্যুনিটি অ্যাক্টিভিস্ট ও সাংবাদিক মতিউর রহমান লিটু আজ রবিবার ভোররাতে টেলিফোনে এ সংবাদদাতাকে জানান, উসুফ ও বাবুল এক বাংলাদেশির বাড়ির সংস্কার কাজ করার সময় দুর্বৃত্তের গুলিতে মারা গেছেন। এতে কানাডা সীমান্তসংলগ্ন বাফেলোতে বসতি স্থাপনকারী অর্ধ লক্ষাধিক প্রবাসীর মধ্যে ভীতির সঞ্চার হয়েছে। তবে বাফেলো পুলিশ প্রশাসনের পক্ষে সিটি ক্রাইসিস ম্যানেজমেন্ট টিমের পক্ষ থেকে পুরো এলাকা ঘেরাও করে রাখা হয়েছে।

কম্যুনিটির নিরাপত্তা নিয়ে কোনো ধরনের সংশয় নেই বলে দাবি করা হয়েছে। কম্যুনিটি লিডার আবুল বাশার ও সাংবাদিক মতিউর রহমান লিটু বলেন, আমরা রবিবার দুপুরে ৯৯৫ ফিলমোর এভিনিউতে জড়ো হয়ে এ হত্যাকাণ্ডের প্রতিবাদ ও দায়ীদের অবিলম্বে গ্রেফতারের দাবি জানাব।

বাফেলোর ‘স্টপ দ্য ভায়োলেন্স কোয়ালিশন’র নির্বাহী পরিচালক মুরে হোলম্যান স্থানীয় গণমাধ্যমে বলেছেন, বাফেলো সিটিতে বসবাসরতরা শান্তিপ্রিয়। এখানে কখনো কোনো সহিংসতার ঘটনা ঘটেনি। এমন অবস্থায় কঠোর পরিশ্রমী কম্যুনিটি হিসেবে পরিচিত বাংলাদেশিরা আক্রান্ত হলেন-এটা খুবই দুঃখের ব্যাপার।

 

 

কিউএনবি/আয়শা/২৮ এপ্রিল ২০২৪,/দুপুর ১:০৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit