বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৫০ পূর্বাহ্ন

মণিপুরে সন্দেহভাজন বিদ্রোহীদের হামলায় নিরাপত্তা বাহিনীর ২ সদস্য নিহত

Reporter Name
  • Update Time : শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪
  • ১৩৩ Time View

আন্তর্জাতিক ডেস্ক : নিহতরা হলেন- নারানসিনায় নিযুক্ত সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সের (সিআরপিএফ) ১২৮ ব্যাটালিয়নের সদস্য এবং সিআরপিএফ সাব-ইন্সপেক্টর এন সরকার এবং হেড কনস্টেবল অরূপ সাইনি। পুলিশ জানায়, মণিপুর রাজ্যের বিষ্ণুপুর জেলায় সন্দেহভাজন কুকি বিদ্রোহীরা নারানসিনা গ্রামের একটি পাহাড় থেকে গুলি চালায়। তাদের হামলার লক্ষ্য ছিল কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীর ফাঁড়ি। 

ফাঁড়ির আশপাশে একটি বোমার বিস্ফোরণ হওয়ার সঙ্গে সঙ্গে দু’পক্ষের মধ্যে গোলাগুলি শুরু হয়। এতে চারজন নিরাপত্তা কর্মী গুরুতর আহত হন। দ্রুত তাদের চিকিৎসা শুরু করা হলে দুই নিরাপত্তা কর্মী মারা যান। অপর দুইজন বর্তমানে চিকিৎসাধীন।

জানা গেছে, ভারতীয় রিজার্ভ ব্যাটালিয়ন (আইআরবি) ক্যাম্পে এই হামলা চালানো হয়েছিল যেখানে সিআরপিএফ সদস্যরা রাজ্যে ভোটের দায়িত্ব পালনের পরে অবস্থান করছিলেন। হামলাকারীদের ধরতে এলাকায় চিরুনি অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ জানিয়েছে। মণিপুরে জাতিগত সংকট শুরু হওয়ার প্রথম বার্ষিকীর ছয় দিন আগে এই হামলা চালানো হলো।

 

 

কিউএনবি/আয়শা/২৭ এপ্রিল ২০২৪,/বিকাল ৫:১২

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

February 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit