সোমবার, ১৫ জুন ২০২৬, ০৬:৩৬ অপরাহ্ন
শিরোনাম
দুই সন্তানের বেশি হলে মাতৃত্বকালীন ছুটি সীমিত করার বিধান চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট যানজট কমাতে তিন বাস টার্মিনাল সরানোর নির্দেশ প্রধানমন্ত্রীর হাম ও উপসর্গে ২৪ ঘণ্টায় আরও চার শিশুর মৃত্যু দিল্লি বিমানবন্দরের ঘটনায় ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনারকে তলব প্রধানমন্ত্রীর সভাপতিত্বে যানজট নিরসন বিষয়ক সভা অনুষ্ঠিত ৪ দিন পর পুশইনের শিকার ১২ জনকে ফিরিয়ে নিলো বিএসএফ আর্জেন্টিনার জার্সি পরে আদালতে পলক, ভিডিও ভাইরাল রাত ১টার মধ্যে যেসব অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস পবিত্র আশুরা কবে জানা যাবে কাল যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি হলেও লেবানন থেকে সেনা সরাতে রাজি নয় ইসরায়েল

বাংলাদেশ সিরিজের জন্য আইপিএল ছাড়লেন রাজা

Reporter Name
  • Update Time : শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪
  • ১০১ Time View

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ সিরিজে খেলার বিষয়টি আগেভাগেই জানিয়ে রেখেছিলেন রাজা। শুধু তাই নয়, জিম্বাবুয়ের হয়ে যেকোনো সিরিজে খেলার জন্য সবধরনের আত্মত্যাগ করতে প্রস্তুত বলেও জানিয়েছেন তিনি। কথা রেখেছেন এই ক্রিকেটার। বাংলাদেশ সিরিজ শুরুর পাঁচ দিন আগেই আইপিএল ছেড়েছেন তিনি।

আগামী ৩ মে থেকে শুরু হবে বাংলাদেশ-জিম্বাবুয়ে টি-টোয়েন্টি সিরিজ। এই সিরিজের জন্য শনিবার (২৭ এপ্রিল) আইপিলে ছেড়েছেন রাজা। এবারের আসরে পাঞ্জাব কিংসের হয়ে খেলেছেন তারকা অলরাউন্ডার। আইপিএল ছেড়ে যাওয়ার ব্যাপারটি সামাজিক যোগাযোগমাধ্যম নিজেই জানিয়েছেন রাজা, ‘আমাকে নেওয়ার জন্য পাঞ্জাব কিংস, আইপিএল এবং ভারতকে ধন্যবাদ। প্রতিটি মিনিট উপভোগ করেছি। এখন জাতীয় দলের হয়ে দায়িত্ব পালনের সময়। ইনশা আল্লাহ আবার দেখা হবে।’    
 
আগামী ৩ মে বাংলাদেশের সঙ্গে ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু জিম্বাবুয়ের। সিরিজের জন্য আজ ১৫ সদস্যের দল ঘোষণা করেছে জিম্বাবুয়ে ক্রিকেট। সেখানে অধিনায়ক হিসেবে আছেন সিকান্দার রাজা। এই সিরিজের পর মে মাসের শেষ দিকে শুরু হতে যাওয়া ইংল্যান্ডের ভাইটালিটি ব্লাস্টে খেলার কথা আছে তার।
 
এদিকে, ৯ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে এবারের আইপিএলে পয়েন্ট তালিকার ৮ নম্বরে আছে পাঞ্জাব। রাজা এর মধ্যে দুটি ম্যাচ খেলার সুযোগ পেয়েছেন। গুজরাট টাইটানসের বিপক্ষে করেছেন ১৫ রান, এরপর সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে খেলেন ২৮ রানের ইনিংস। অর্থাৎ ২ ম্যাচে ২১.৫০ গড়ে ৪৩ রান করেছেন। বল করেছেন শুধু গুজরাটের বিপক্ষে, ২ ওভারে ২২ রান দিয়ে ছিলেন উইকেটশূন্য।   

 

 

কিউএনবি/আয়শা/২৭ এপ্রিল ২০২৪,/বিকাল ৪:০৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit