মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২১ পূর্বাহ্ন
শিরোনাম
নিয়ত বিশুদ্ধ না হলে আমল কবুল হবে না ২৭ সেপ্টেম্বর দেশে ফিরবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ধর্ষণের ১৫ মিনিটের মধ্যে কলিকে হত্যা, রোমহর্ষক স্বীকারোক্তি সুতা ও কাপড় আমদানিতে আগাম অনুমতির বাধ্যবাধকতা প্রত্যাহার বিমানকে তুলি, আকাশকে ক্যানভাস বানালেন পাইলট, আঁকলেন মোনালিসার ছবি টাইফুনের প্রভাবে বিপর্যস্ত জাপান, ১৯ লাখ মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ রেকর্ড ভাঙা এল নিনো: শীত আসার আগেই প্রশান্ত মহাসাগরে নজিরবিহীন উষ্ণতা হুতিদের অগ্রযাত্রা নিয়ে ইয়েমেনের প্রেসিডেন্টের সঙ্গে ট্রাম্পের ফোনালাপ গাজায় এক অন্তঃসত্ত্বা নারীর রোমহর্ষক গল্প পাসপোর্ট অধিদফতরের নতুন ডিজি মেজর জেনারেল আলীমুল আমীন

ভোটের ডিউটির জন্য আনসার সদস্যদের কাছ থেকে ১০ লাখ উৎকোচ আদায়ের অভিযোগ

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪
  • ১৬৫ Time View

স্টাফ রিপোর্টার,মনিরামপুর(যশোর) : মনিরামপুর উপজেলা পরিষদ নির্বাচনে ডিউটির তালিকায় নাম অন্তর্ভূক্ত করতে প্রায় দুই হাজার আনসার ও ভিডিপি সদস্যের কাছ থেকে পাঁচ থেকে সাত’শ করে অন্তত: ১০ লাখ টাকা উৎকোচ বাবদ আদায় করার অভিযোগ উঠেছে। আর এ অভিযোগ রয়েছে প্রশিক্ষক(টিআই) ফারুক হোসেন ও ইউনিয়ন কমান্ডারদের বিরুদ্ধে। ফলে আনসার ও ভিডিপি সদস্যদের মধ্যে চরম অসন্তোষ বিরাজ করছে।সংশ্লিষ্ট অফিস সূত্রে জানাযায়, আগামি ৮ মে অনুষ্ঠিতব্য উপজেলা পরিষদ নির্বাচনে মনিরামপুর মোট ১৬৫ টি কেন্দ্রে ভোট গ্রহন করা হবে। আইন শৃঙ্খলা রক্ষার্থে অন্যান্য বাহিনীর পাশাপাশি প্রতিকেন্দ্রে ১২ জন করে আনসার ও ভিডিপি (পুরুষ-মহিলা) সদস্যকে দায়িত্ব দেওয়ার কথা। নির্বাচনের দায়িত্ব পালনের জন্য নির্বাচন কমিশন থেকে প্রতি সদস্যের জন্য এবার বরাদ্দ রয়েছে সব মিলিয়ে তিন হাজার দুই’শ টাকা। আর এ টাকা ভিডিপি অফিসের মাধ্যমে পরিশোধ করা হবে। ভোট কেন্দ্রে দায়িত্ব পালনের জন্য উপজেলা আনসার ও ভিডিপি অফিসের প্রশিক্ষক(টিআই) ফারুক হোসেন একমাস আগে থেকে সদস্যদের নামের তালিকা প্রস্তুত শুরু করেন। অভিযোগ পাওয়া গেছে ফারুক হোসেন ভোটের ডিউটির তালিকায় নাম অন্তর্ভূক্ত করতে সদস্যদের কাছ থেকে উৎকোচের টাকা আদায়ের জন্য আবুল হোসেন, মোশাররফ হোসেন, আশরাফ হোসেন, রাহাত আলী, আবুল কালাম, কামাল হোসেন, লাভলী ইয়াসমিন সহ উপজেলার মোট ৯০ জন কমান্ডারকে দায়িত্ব দিয়েছেন। আর এ সব কমান্ডাররা প্রতি সদস্যদের কাছ থেকে পাঁচ থেকে সাত’শ টাকা করে আদায় করছেন।
অন্যদিকে প্রশিক্ষক ফারুক হোসেন প্রতি গ্রুপের(১২ জন) নাম চুড়ান্ত তালিকায় অন্তর্ভূক্ত করতে কমান্ডারদের কাছ থেকে চার হাজার করে আদায় করছেন।

তবে নাম প্রকাশ না করার শর্তে আনসার ও ভিডিপি অফিসের একটি বিশ^স্থ সুত্র জানিয়েছে টিআই ফারুক হোসেনকে কমান্ডারদের মাধ্যমে টাকা আদায়ের দায়িত্ব দিয়েছেন উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা জেসমিন সুলতানা। সূত্র আরো জানায়, কর্মকর্তার সম্মতি ছাড়া টাকা আদায় করা সম্ভব নয়। আনসার সদস্য আবদুল ওয়াদুদ জানান, এবার ভোটে দায়িত্ব পালনের জন্য তালিকাভূক্ত হতে ইউনিয়ন কমান্ডারদের মাধ্যমে অফিসারকে পাঁচ থেকে সাত’শ করে টাকা দেয়া হয়েছে। সে ক্ষেত্রে আদায়কৃত টাকার পরিমান হয় ১০ লাখ টাকার বেশি।

কাজল, রেহেনা, আবুল, কামাল, মফিজুর সহ বেশ কয়েকজন সদস্য অভিযোগ করেন, গতবারের উপজেলা নির্বাচনের চেয়ে এবার ভাতা বেশি দেওয়া হবে বলে উৎকোচের টাকা আগেভাগেই পরিশোধ করতে হয়েছে। এ ব্যাপারে মনোহরপুর ইউপির কমান্ডার আশরাফ হোসেন জানান, তিনি এবার পাঁচটি(৬০ জন) গ্রুপের তালিকা জমা দিয়েছেন। তবে কোন টাকার বিনিময়ে নয়। কোম্পানী কমান্ডার আবুল হোসেন অনুরোধ করে বলেন, উৎকোচ(টাকা) নেওয়ার ব্যাপারে ঘাটাঘাটি না করায় ভাল। প্রশিক্ষক(টিআই) ফারুক হোসেন ভোটের ডিউটির তালিকায় নাম অন্তর্ভূক্তির জন্য টাকা আদায়ের অভিযোগ অস্বীকার করেন।উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা জেসমিন সুলতানা বলেন, টাকা নেওয়ার অভিযোগ আমার জানা নেই। তবে যদি কোন ব্যক্তি অভিযোগ প্রমান করতে পারেন তাহলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

 

 

কিউএনবি/অনিমা/২৬ এপ্রিল ২০২৪,/রাত ৮:৫৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit