মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৫:৩৬ অপরাহ্ন
শিরোনাম

সৌরসেনীকে হুঁশিয়ারি দিলেন সৃজিত!

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪
  • ১০৯ Time View

বিনোদন ডেস্ক : ভারতীয় সংবাদমাধ্যম সংবাদ প্রতিদিনের প্রতিবেদন থেকে জানা যায়, সৃজিত পরিচালিত ‘অতি উত্তম’ সিনেমার সাফল্য উদ্‌যাপনে অনুষ্ঠিত হয়েছে বড় এক পার্টি। আর সেখানেই নায়িকা সৌরসেনীকে বডি শেমিং করে হুঁশিয়ারি দেন সৃজিত।

কী ঘটেছিল সেদিন? জানা গেছে, পার্টিতে সৃজিত লাল নকশা করা সাদা ধুতি-পাঞ্জাবি আর সৌরসেনী শাড়ি পরে এসেছিলেন। দুজনের দেখা হতেই খুনসুটিতে মেতে ওঠেন তারা। মজার ছলে ওই সময় সৌরসেনীকে বডি শেমিং করেন সৃজিত। বলেন,

হিরোইনকে বললাম শিগগিরই এই প্যাকাটি চেহারা থেকে একটু ঠিক হতে। তার মানে এই নয় আমি মোটা হতে বলছি। সৃজিতের কথার উত্তরে সৌরসেনী বলেন,সৃজিত দা প্রিটি হট অ্যান্ড টেম্পটিং থাকতে আমি মোটা হতে পারব না।

এমন কথা শুনেই সৃজিত হুঁশিয়ারি দিয়ে সৌরসেনীকে বলেন,হাতে মাত্র দুই মাস সময় আছে, রেডি হতে হবে। এতেই কানাঘুষা শুরু হয়ে যায় টালিপাড়ায়। খবর ছড়িয়ে পড়েছে মুক্তির অপেক্ষায় আছে ‘পদাতিক’, ‘টেক্কা’। এরপরই স্বাধীনতা সংগ্রামী বীণা দাসের জীবন রুপালি পর্দায় তুলবেন।

যদিও বীণা দাসের সিনেমায় মুখ্য চরিত্রে অভিনয় করতে দেখা যাবে স্বস্তিকাকে। তবে গুঞ্জন উঠেছে স্বস্তিকার সঙ্গে সৌরসেনীকেও দেখা যেতে পারে। নতুবা নতুন অন্য সিনেমায় অভিনয়ের জন্য সৌরসেনীকে ফিট হতে হুঁশিয়ারি দিচ্ছেন পরিচালক সৃজিত।

 

 

কিউএনবি/আয়শা/২৬ এপ্রিল ২০২৪,/রাত ৮:২১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit