বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৪:০৯ পূর্বাহ্ন
শিরোনাম
দেশে ইভি চার্জিং স্টেশন ও ব্যাটারি রিসাইক্লিং প্ল্যান্ট গড়ার পরিকল্পনা সরকারের ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী এবার এআই দিয়ে ‘দ্য ওডিসি’ তৈরির ঘোষণা দিলেন ইলন মাস্ক রাতে হোটেলে একা দেখা করার প্রস্তাব দেওয়া হয়েছিল অভিনেত্রীকে ফাইনাল ম্যাচ শেষে ইয়ামালকে যা বলেছেন মেসি নওগাঁর পত্নীতলা পুলিশের অভিযানে মাদক সহ একজন আটক 

নওগাঁয় গণযোগাযোগ অধিদপ্তরের দু’দিনব্যাপী ইনোভেশন শোকেসিং ২০২৪ শুরু হয়েছে

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪
  • ১০৬ Time View
নওগাঁ প্রতিনিধি : নওগাঁয় দু’দিনব্যাপী গণযোগাযোগ অধিদপ্তরের ইনোভেশন শোকেসিং অনুষ্ঠিত হয়েছে। গণযোগাযোগ অধিদপ্তরের ২০২৩-২০২৪ অর্থ বছরের বার্ষিক কর্মসম্পাদন চুক্তির (এপিএ) আওতায় ই-গর্ভন্যান্স ও উদ্ভাবন কর্ম পরিকল্পনা বাস্তবায়নে এই ইনোভেশন শোকেসিং কর্মসূচির আয়োজন করা হয়। তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ের গণযোগাযোগ অধিদপ্তর শুক্রবার বিকাল ৪টায়  নওগাঁ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ভিডিও কলে দু’দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন করেন গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক মো: নিজামুল কবীর। 

এ অনুষ্ঠানে গণযোগাযোগ অধিদপ্তর ঢাকা’র পরিচালক প্রশাসন ও অর্থ ইয়াকুব আলী, পরিচালক প্রচার ও সমন্বয়ক হাছিনা আক্তার, বিভাগীয় জেলা তথ্য অফিসের পরিচালক মো: ফরহাদ হোসেন, প্রধান দপ্তরের উপপরিচালক প্রশাসন মো: মনিরুজ্জামান খান, উপপরিচালক কারিগরি ও প্রশিক্ষণ তারিক মোহাম্মদ এবং উপপরিচালক মাঠ প্রচার কে এম খালিদ বিন জামান উপস্থিত থেকে দিকনির্দেশনা প্রদান করেন। কর্মসূচিতে রাজশাহী ও রংপুর বিভাগের সকল জেলা তথ্য অফিস ছাড়াও ঢাকা ও ময়মনসিংহ বিভাগের কোন কোন জেলা তথ্য অফিসসহ মোট ২৫টি জেলা তথ্য অফিস থেকে অফিস প্রধান এবং একজন করে অফিস সহকারী বৃন্দ যোগদান করেন।

কিউএনবি/অনিমা/২৬ এপ্রিল ২০২৪,/রাত ৮:১৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit