রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৯:৫৩ অপরাহ্ন
শিরোনাম
বঙ্গবীর এমএজি ওসমানীর ১০৮তম জন্মবার্ষিকী উপলক্ষে রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত মাধবদীতে পল্লী বিদ্যুৎ অফিস ঘেরাও, ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ গুমের সঙ্গে জড়িতদের বিচারের দাবি, সংসদে ১১ দলের স্মারকলিপি প্রদান লোডশেডিংয়ে অতিষ্ট হয়ে বিদ্যুৎকর্মীকে ধরে কসম খাওয়াল গ্রামবাসী এক উইকেটের নাটকীয় হারে সেমিফাইনাল থেকে বিদায় বাংলাদেশের কর্মসূচি ডাকবে জামায়াত, তাতে ঢুকে পড়বে আওয়ামী লীগ: রাশেদ খাঁন আওয়ামী লীগ নেতাদের নিয়ে দিল্লির সেমিনার পুলিশি বাধায় বাতিল লালমনিরহাটে রত্নাই সড়ক সেতুর উদ্বোধন করলেন ত্রাণমন্ত্রী দুলু, যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে নতুন দিগন্ত উন্মোচন চীনা বিনিয়োগে বাংলাদেশে প্রায় এক লাখ কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে: রাষ্ট্রদূত ওয়েন খুলে দেয়া হয়েছে কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট; সেকেন্ডে ছাড়া হচ্ছে ৯ হাজার কিউসেক পানি

লালমনিরহাটের কালীগঞ্জে হিট স্ট্রোকে পেপার হোকারের মৃত্যু

জিন্নাতুল ইসলাম জিন্না, লালমনিরহাট প্রতিনিধি ।
  • Update Time : শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪
  • ৭৩ Time View

জিন্নাতুল ইসলাম জিন্না, লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় প্রচন্ড তাপদাহে একটি ক্লিনিকের মাইকিং করতে গিয়ে  হিট স্ট্রোকে রাশেদুল ইসলাম (৫০) নামে এক অটোচালকের মৃত্যু হয়েছে। আগে তিনি পেপার বিক্রেতা ছিলেন। শুক্রবার (২৬ এপ্রিল) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার মদাতী ইউনিয়নের চামটার হাট বাজারে তার মৃত্যু হয়। 

মৃত রাশেদুল ইসলাম হাতীবান্ধা উপজেলার ডাউয়াবাড়ী ইউনিয়নের খোর্দ্দ বিছনদই গ্রামের মৃত বদর উদ্দিনের ছেলে। স্থানীয়রা জানান, শুক্রবার সকালে অটোরিক্সা নিয়ে ভোটমারী গোলাম মৃর্তজা কমিউনিটি ক্লিনিকের মাইকিং করতে যান চামটার হাট বাজারে। দুপুরে চামটারহাট এলাকার একটি হোটেলে খাবার খেয়ে বের হওয়ার সময় অসুস্থা হয়ে পড়েন। পরে অসুস্থ হওয়ার পর স্থানীয়রা উদ্ধার করার সময় ঘটনাস্থলে তিনি মারা যান। 

ডাউয়াবাড়ী ইউনিয়ন পরিষদের ৫ নং ওয়ার্ডের ইউপি সদস্য মাহবুবুর রহমান বলেন,রাশেদুল ইসলাম এই তীব্র গরমে মাইকিং করতে জানে স্থানীয় চামটার বাজারে। সেখানে দুপুরে খাবার খাওয়ার পর তিনি মারা যান। ডাউয়াবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাডভেকেট মশিউর রহমান ঘটনা সত্যতা নিশ্চিত করে বলেন, প্রচন্ড গরমের কারণে অসুস্থ হয়ে পড়েছিল। পরে সেখানে তিনি হিট স্ট্রোক করে মারা যান কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ কবীর বলেন,বিষয়টি জেনেছি তবে খোঁজ খবর নেওয়া হচ্ছে।

 

কিউএনবি/আয়শা/২৬ এপ্রিল ২০২৪,/সন্ধ্যা ৭:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit