মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম
নিয়ত বিশুদ্ধ না হলে আমল কবুল হবে না ২৭ সেপ্টেম্বর দেশে ফিরবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ধর্ষণের ১৫ মিনিটের মধ্যে কলিকে হত্যা, রোমহর্ষক স্বীকারোক্তি সুতা ও কাপড় আমদানিতে আগাম অনুমতির বাধ্যবাধকতা প্রত্যাহার বিমানকে তুলি, আকাশকে ক্যানভাস বানালেন পাইলট, আঁকলেন মোনালিসার ছবি টাইফুনের প্রভাবে বিপর্যস্ত জাপান, ১৯ লাখ মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ রেকর্ড ভাঙা এল নিনো: শীত আসার আগেই প্রশান্ত মহাসাগরে নজিরবিহীন উষ্ণতা হুতিদের অগ্রযাত্রা নিয়ে ইয়েমেনের প্রেসিডেন্টের সঙ্গে ট্রাম্পের ফোনালাপ গাজায় এক অন্তঃসত্ত্বা নারীর রোমহর্ষক গল্প পাসপোর্ট অধিদফতরের নতুন ডিজি মেজর জেনারেল আলীমুল আমীন

ভোলাহাট উপজেলা নির্বাচনে অংশ নেওয়ায় বিএনপির ৫ নেতাকে বহিষ্কার

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪
  • ১৮২ Time View

আলি হায়দার রুমান,ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ)প্রতিনিধি: দলীয় সিদ্ধান্ত অমান্য করে উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নেওয়ায় চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলাহাট উপজেলার ৫ জন নেতাকে প্রাথমিক পদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করেছে বিএনপি। বহিষ্কৃতদের মধ্যে ২ জন চেয়ারম্যান পদে, ২ জন ভাইস চেয়ারম্যান পদে এবং ১ জন মহিলা ভাইস চেয়ারম্যান পদে ভোলাহাট উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থী হয়েছেন।শুক্রবার (২৬ এপ্রিল) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত চিঠিতে তাঁদের বহিষ্কারের কথা জানানো হয়। তাঁরা হলেন, চেয়ারম্যান পদপ্রার্থী উপজেলা বিএরপির এক অংশের আহ্বায়ক, জেলা আহ্বায়ক কমিটির সদস্য ও সাবেক উপজেলা চেয়ারম্যান মো. বাবর আলী বিশ^াস, উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ আনোয়ারুল ইসলাম। ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী উপজেলা বিএনপির সদস্য মো. কামাল উদ্দিন, উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক কায়সার আহমেদ। মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মহিলাদল নেত্রী মোসা. রেশমাতুল আরস রেখা।চিঠিতে উল্লেখ করা হয়, দলীয় সিদ্ধান্ত অমান্য করে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে অংশগ্রহণের সুনির্দিষ্ট অভিযোগের প্রেক্ষিতে বিএনপির প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ থেকে আপনাকে নির্দেশক্রমে বহিষ্কার করা হলো।উল্লেখ, স্থানিয় দলীয় সূত্রে যানা যায় ২০১৯ সালে দলীয় সিদ্ধান্ত অমান্য করে পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নেওয়ার কারণে মো. বাবর আলী বিশ^াস, মোঃ আনোয়ারুল ইসলাম, মো. কামাল উদ্দিন, মোসা. রেশমাতুল আরস রেখাকে বহিষ্কার করেছিলেন। পরবর্তীতে দলের কাছে তাঁদের ভুল স্বীকার করলে বহিষ্কার আদেশ প্রত্যাহার করেন। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা দলীয় শৃঙ্খলা পরিপন্থী এবং দলের প্রতি চরম বিশ্বাসঘাতকতা বলে মনে করেন নেতা কর্মীরা।

কিউএনবি/অনিমা/২৬ এপ্রিল ২০২৪,/সন্ধ্যা ৬:২৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit