শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৪ পূর্বাহ্ন
শিরোনাম
আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন জেকো কলমাকান্দায় আগুনে পুড়লো ছয়টি কাপড়ের দোকান  গোলাপগঞ্জে ভূয়া প্রেসক্লাব কমিটি, বিভ্রান্তি না হওয়ার আহ্বান মূলধারার সাংবাদিকদের এশিয়ান গেমসে ভারতের কোচের দায়িত্বে ভিভিএস লক্ষ্মণ ঢাবির মুহসীন হল থেকে গুমের ৭ বছর পার হলেও ন্যায়বিচার পাননি কোটা আন্দোলনের নেতা জালাল সন্তান গোপনে আপত্তিকর ভিডিও দেখার আগেই যেভাবে সাজাবেন ফোনের সেটিংস র‌্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল সংসদে প্রবাসীদের সঞ্চয় থেকে চলতি মূলধন ঋণ দেওয়া যাবে ইরান ইস্যুতে মার্কিন নিষেধাজ্ঞাকে ‘ভুল পদক্ষেপ’ বলল চীন পুরোনো মুখ ভুলে নতুনদের দেখেই খুশি ‘হ্যারি পটার’ ভক্তরা

ভরদুপুরে ‘ভয়াবহ দূষণ’ ঢাকার বাতাসে

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪
  • ৭৮ Time View

লাইফ ষ্টাইল ডেস্ক : গরমে ঘাম হয় বেশি, শরীর ক্লান্ত ও পানি শূন্য হয়ে যায় সহজেই। তাই সুস্থ থাকতে বেশি বেশি পান পান করতে হয়। অনেকেই আবার পানি পান করতে চান না। এমনিতে পানি পান করতে যদি সমস্যা হয়, তবে পানির স্বাদ একটু বাড়িয়ে নিতে পারেন। এতে করে পানি পান করা সহজ হবে।

কীভাবে পানির স্বাদ বাড়াতে পারবেন জেনে নিন

মধু মিশিয়ে 
পানির সঙ্গে সামান্য মধু মিশিয়ে পান করুন। এতে শরীরের পানি শূন্যতার পাশাপাশি রোগ প্রতিরোধ ক্ষমতাও বাড়বে। ত্বক ভালো থাকবে এবং ওজনও নিয়ন্ত্রণ হবে।  

শসা 
ফ্রিজে শসা কেটে বা ব্লেন্ড করে রেখে দিন। পানির মধ্যে এক টুকরো শসার বরফ বা কয়েক টুকরো শসা দিয়ে পান করুন। মুহূর্তেই ক্লান্তি দূর হয়ে থাকবেন সজীব ও সতেজ।  

লেবু  
এক গ্লাস পানিতে এক টুকরো লেবুর রস মিশিয়ে নিলেই আপনার পানি অনেক বেশি টেস্টি হয়ে যাবে।  

কাঁচা আম 
গরমের আশীর্বাদ ফলের রাজা আম। কাঁচা হোক বা পাকা সব অবস্থায় ফলটি মজার এবং উপকারী। শশার মতো কাঁচা আম মিশিয়ে পানিতে ভিন্ন স্বাদ আনতে পারেন খুব সহজে।  

আদা বা পুদিনা পাতা মিশিয়েও পানি পান করতে পারেন এই গরমে।  

এই পানীয়গুলো আমাদের শরীরে 
•    রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তোলে

•    শরীরের টক্সিন বের করে দেয়

•    ত্বক পরিষ্কার করে তোলে

•    ওজন কমাতে সাহায্য করে

•    হার্টকে সুস্থ রাখে।  

তবে আর যা দিয়েই পানিকে স্বাস্থ্যকর ও টেস্টি করেন, চিনি কিন্তু দেবেন না।  

 

 

কিউএনবি/আয়শা/২৬ এপ্রিল ২০২৪,/দুপুর ১২:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit