মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০১:৩২ পূর্বাহ্ন
শিরোনাম
তুরস্কের কাছে ট্রাম্পের এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রির তীব্র বিরোধিতা নেতানিয়াহুর ট্রাম্পের সঙ্গে দূরত্বের দাবি প্রত্যাখ্যান নেতানিয়াহুর, সম্পর্ককে বললেন ‘চমৎকার’ বড়কুঠি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কাছে হস্তান্তর করার চেষ্টা করা হবে: ভূমিমন্ত্রী কেইনের ৬ মিনিটের ঝড়ে শেষ ষোলর টিকিট কাটল ইংল্যান্ড মেসির শেষ নৃত্য, নাকি সালাহর নতুন ইতিহাস তারেক রহমানকে ইইউর গ্লোবাল গেটওয়ে ফোরামে মূল বক্তব্য দেওয়ার আমন্ত্রণ মেসির সঙ্গে সোফির সম্পর্কের গুঞ্জন মালাক্কা প্রণালী উন্মুক্ত রাখার পক্ষে সিঙ্গাপুর-ইন্দোনেশিয়া খামেনির শোকযাত্রায় অংশ নিয়ে আহমাদিনেজাদের চমক নওগাঁয় হামড়ার বিল-কৃষ্ণপুর খাল পাড়ে ১ হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন এমপি ধলু

৪৬তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা শুরু

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪
  • ৯৩ Time View

স্পোর্টস ডেস্ক : ৪৬তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা শুরু হয়েছে। দেশের ৮ বিভাগীয় শহরের ২১৫ কেন্দ্রে একযোগে এ পরীক্ষা শুরু হয়। ২০০ নম্বরের এ পরীক্ষা চলবে দুপুর ১২টা পর্যন্ত। পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত কেউ কেন্দ্র থেকে বের হতে পারবেন না।

শুক্রবার (২৬ এপ্রিল) সকাল ১০টায় পরীক্ষার সময়সূচি অনুযায়ী- সকাল সাড়ে ৮টা থেকে পরীক্ষার্থীরা কেন্দ্রে প্রবেশ করেন। সকাল সাড়ে ৯টা পর্যন্ত প্রার্থীরা কেন্দ্রে ঢোকার সুযোগ পান। সাড়ে ৯টা থেকেই উত্তরপত্র বিতরণ শুরু হয় এবং ১০টায় প্রশ্নপত্র বিতরণ করা হয়।

এদিকে পরীক্ষা চলাকালে কেন্দ্রের ভেতরের ও বাইরের শৃঙ্খলা রক্ষার্থে ঢাকার ৯৬টি পরীক্ষা কেন্দ্রের প্রতিটির জন্য একজন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ দিয়েছে সরকার।

এর আগে মঙ্গলবার পিএসসির চেয়ারম্যান মো. সোহরাব হোসাইন বলেন, পরীক্ষা মানে পরীক্ষা, কারও কাছে দেখে শুনে বা অন্য কোনো উপায়ে পরীক্ষা দেওয়া নয়। কেউ এর ব্যত্যয় ঘটালে তার পরীক্ষা বন্ধ করে দেওয়া হবে।

গত বছরের ৩০ নভেম্বর ৪৬তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এ বিসিএসে আবেদন চলে ৩১ ডিসেম্বর পর্যন্ত। ১০ ডিসেম্বর থেকে শুরু হয় আবেদন, যা চলে ৩১ ডিসেম্বর পর্যন্ত। ৪৬তম বিসিএসে আবেদন জমা পড়েছে ৩ লাখ ৩৮ হাজারেরও কিছু বেশি।

পিএসসির বিজ্ঞপ্তির তথ্যানুযায়ী, ৪৬তম বিসিএসে বিভিন্ন ক্যাডারে শূন্যপদের সংখ্যা ৩ হাজার ১৪০টি। এরমধ্যে সবচেয়ে বেশি নেওয়া হবে স্বাস্থ্য ক্যাডারে। এছাড়া শিক্ষা ক্যাডারে বিভিন্ন বিষয়ে ৫২০ জনকে নিয়োগ দেওয়া হবে।

 

 

কিউএনবি/আয়শা/২৬ এপ্রিল ২০২৪,/দুপুর ১২:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit