বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:২১ পূর্বাহ্ন
শিরোনাম
ওয়ানডে ক্রিকেটে ব্যক্তিগত সেরা ৫ ইনিংস নওগাঁয় হত্যা মামলায় আসামি সাংবাদিক; জানেন না বাদী নিজেই ঘরে ঘুমিয়ে থাকা মাদ্রাসা ছাত্রের মরদেহ মিলল ধান খেতের পাশে বোচাগঞ্জে একতা ডায়াগনষ্টিক সেন্টারের উদ্বোধন আটোয়ারীতে সমবায়ীদের অংশগ্রহণে দিনব্যাপী ভ্রাম্যমান প্রশিক্ষণ জিয়াউর রহমান যে লক্ষ্য নিয়ে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল প্রতিষ্ঠা করেছিলেন ওয়াসিম-ওয়াকারের বোলিং আজও ক্রিকেট বিশ্বে যে কারণে অনন্য কুষ্টিয়ার দৌলতপুরে মাছ ব্যবসায়ীকে গাছের সঙ্গে বেঁধে টাকা ছিনতাই কুষ্টিয়ার দৌলতপুরে সড়ক দুর্ঘটনায় সাবেক অবসরপ্রাপ্ত সেনা সদস্য নিহত সুরক্ষিত দেয়ালে অরক্ষিত অট্টালিকা: ধ্বংসের দ্বারপ্রান্তে বিরামপুরে রক্ষুনী কান্ত বাবুর জমিদার বাড়ি॥

চীন সফরে ব্লিংকেন

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪
  • ৯৮ Time View

আন্তর্জাতিক ডেস্ক : চীন সফরে গেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। বুধবার তিনি চীনের সাংহাই পৌঁছান। সেখানে তিনি শিল্পপতি ও ব্যবসায়ীদের সাথে বৈঠক করবেন। তারপর শুক্রবার যাবেন বেইজিংয়ে। সেখানে চীনের পররাষ্ট্রমন্ত্রীর সাথে তার কথা হবে।

প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সাথেও বৈঠক করতে পারেন অ্যান্টনি ব্লিংকেন।

এক বছরের মধ্যে চীনে এটি তার দ্বিতীয় সফর। এই সফরে ব্লিংকেন দু’দেশের মধ্যে সম্পর্ক ভালো করার চেষ্টা করবেন।

গত বছর জুনে ব্লিংকেন চীন সফরে গিয়েছিলেন। তার সেই সফরের ফলে দু’দেশের সম্পর্কে উত্তেজনা কমেছিল। পাঁচ বছরের মধ্যে ব্লিংকেনই সর্বোচ্চ মার্কিন কূটনীতিক যিনি চীন সফরে যান।

এরপর নভেম্বরে দু’দেশের প্রেসিডেন্টের মধ্যে বৈঠক হয়েছিল। জো বাইডেন ও শি জিনপিংয়ের বৈঠকের ফলে দু’দেশের মধ্যে সম্পর্কে উত্তেজনা কিছুটা হলেও কমেছিল।

‘মুখোমুখি আলোচনার দরকার আছে’

ওয়াশিংটন ও বেইজিংয়ের মধ্যে সম্পর্ক আর খারাপ না হলেও এখনও বেশ কিছু সমস্যা থেকে গেছে। তাইওয়ান নিয়ে দু’দেশের মধ্যে উত্তেজনা আছে। ইউক্রেন যুদ্ধে চীন যেভাবে রাশিয়াকে সমর্থন করছে, তাতে যুক্তরাষ্ট্র ক্ষুব্ধ। চীন থেকে ফেন্টানিল বানানোর জন্য প্রয়োজনীয় রাসায়নিক কম করার ক্ষেত্রেও বিশেষ অগ্রগতি হয়নি।

ব্লিংকেন সামাজিক যোগাযোগমাধ্যমে লেখেন, চীন থেকে ফেন্টানিল ও সিন্থেটিক আফিমের মতো ওষুধ আসাটা কম করার বিষয়টি নিয়ে তিনি চীনা নেতৃত্বের সাথে কথা বলবেন।

তিনি জানান, “মুখোমুখি বসে আলোচনার মাধ্যমে কূটনীতির আলাদা গুরুত্ব আছে।”

ব্লিংকেন বলেন, “ভুল ধারণা ও ভুল বার্তা এড়ানো দরকার। যুক্তরাষ্ট্রের মানুষের স্বার্থরক্ষাটাও জরুরি।”

চীন ও রাশিয়ার সম্পর্ক নিয়ে

চীনা কোম্পানিগুলো যেন রাশিয়ার প্রতিরক্ষা-শিল্পকে সাহায্য না করে সে জন্য চাপ দেবেন ব্লিংকেন।

২০২২ সালের ফেব্রুয়ারিতে মস্কো ইউক্রেন আক্রমণ করে। তার কিছুদিন আগেই বেইজিং রাশিয়ার সাথে তাদের সীমাহীন সম্পর্কের কথা ঘোষণা করে।

চীন অবশ্য রাশিয়াকে অস্ত্র সরবরাহ করেনি। কিন্তু যুক্তরাষ্ট্রের অভিয়োগ, চীনা কোম্পানিগুলো রাশিয়াকে এমন প্রযুক্তি সরবরাহ করছে, যা যুদ্ধক্ষেত্রে ব্যবহার করা সম্ভব।

ব্লিংকেন তার এই সফরে বাণিজ্যিক ও মানবাধিকারের বিষয়টি নিয়েও কথা বলবেন। বিশেষ করে পশ্চিম জিনহুয়াতে মুসলিমদের প্রতি যে ব্যবহার করা হচ্ছে, সেই বিষয়টি তিনি তুলতে পারেন। সূত্র: ডয়েচে ভেলে

কিউএনবি/অনিমা/২৫ এপ্রিল ২০২৪,/দুপুর ১:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit