বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০২:৫৪ অপরাহ্ন

ঢাবিতে ‘পঞ্চব্রীহি’ ধান নিয়ে সেমিনার অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪
  • ১৬৫ Time View

জালাল আহমদ, ঢাবি প্রতিনিধি : ঢাকা বিশ্ববিদ্যালয়ে অস্ট্রেলিয়া প্রবাসী বাংলাদেশি বিজ্ঞানী ড. আবেদ চে․ধুরী’র উদ্ভাবিত পাঁবার ফলনশীল ধানগাছ নিয়ে ‘পঞ্চব্রীহি মাল্টি-হারভেস্ট রাইস: এ পাথওয়ে টু ফুড সিকিউরিটি এন্ড ক্লাইমেট মিটিগেশন’ শীর্ষক এক সেমিনার আজ ২৪ এপ্রিল ২০২৪ সেন্টার ফর অ্যাডভান্সড রিসার্চ ইন সায়েন্সেস (কারস্) মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. সীতেশ চন্দ্র বাছার সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশন (বিএফএফ)-এর সহযোগিতায় ঢাকা বিশ্ববিদ্যালয় সেন্টার ফর অ্যাডভান্সড রিসার্চ ইন সায়েন্সেস এই সেমিনার আয়োজন করে।কারস্-এর পরিচালক অধ্যাপক ড. ইসতিয়াক এম সৈয়দের সভাপতিত্বে সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ‘পঞ্চব্রীহি’-এর উদ্ভাবক ড. আবেদ চে․ধুরী। অনুষ্ঠানে সংসদ সদস্য শফিউল আলম চে․ধুরী এবং সাবেক শিক্ষা সচিব মো. নজরুল ইসলাম খান বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. সীতেশ চন্দ্র বাছার বলেন, “একটি ধান গাছ থেকে পাঁচবার ফসল উৎপাদন করা বাংলাদেশের জন্য একটি বড় সফলতা। তিনি বলেন, একদিকে দেশে জনসংখ্যা বৃদ্ধির সাথে সাথে আবাদি জমি কমে যাচ্ছে, অন্যদিকে জলবায়ু পরিবর্তন ও বেশিরভাগ জমিতে এক ফসলী ধান উৎপাদনসহ বিভিন্ন কারণে খাদ্য সংকট ক্সতরি হচ্ছে। এক্ষেত্রে এই গবেষণা ও উদ্ভাবন আমাদের খাদ্য চাহিদা মেটাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। সরকার ও বিভিন্ন প্রতিষ্ঠানের যে․থ সহযোগিতায় ঢাকা বিশ্ববিদ্যালয় কারস্ এই জাতীয় গবেষণাকে আরও এগিয়ে নিয়ে যাবে এবং এর সুফল মানুষের জন্য কল্যাণ বয়ে আনবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।সেমিনারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, গবেষক, শিক্ষার্থীসহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিগণ অংশ নেন।

 

 

কিউএনবি/অনিমা/২৫ এপ্রিল ২০২৪,/সকাল ১০:২২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit