শনিবার, ১৩ জুন ২০২৬, ১০:০৮ পূর্বাহ্ন
শিরোনাম
আবারও পেছানো হলো আয়াতুল্লাহ খামেনির রাষ্ট্রীয় জানাজা কুলাউড়া সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত এটি গণমানুষের বাজেট : স্বরাষ্ট্রমন্ত্রী আদ্-দ্বীনের রোগীদের ৬ হাসপাতালে যথাযথ চিকিৎসা দেয়ার নির্দেশনা অভিবাসন কমাতে বড় সিদ্ধান্তের পথে সুইজারল্যান্ড, নজিরবিহীন গণভোটের আয়োজন সাম্প্রদায়িক উত্তেজনা ছড়ানোর অভিযোগে মমতার বিরুদ্ধে মামলা বিশ্বকাপে ম্যাচের ভাগ্য বদলে দিতে পারেন যারা রবিবার জেনেভায় যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা স্মারক সই হতে পারে : রয়টার্স ট্রাম্পের যুদ্ধ থামানোর সিদ্ধান্তে হতবাক নেতানিয়াহু, জানতেন না কিছুই! ‘নিজের চেষ্টায় উন্নত হতে হবে’, চীনের উদাহরণ টানলেন মির্জা ফখরুল

টি-টোয়েন্টি বিশ্বকাপের দূত হলেন উসাইন বোল্ট

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪
  • ৭৮ Time View

স্পোর্টস ডেস্ক : ওয়াকার ইউনিস হওয়ার স্বপ্নপূরণ হয়নি। তবে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের অ্যাম্বাসেডর হলেন উসাইন বোল্ট। বুধবার আনুষ্ঠানিকভাবে বিশ্বের দ্রুততম এই মানবের নাম ঘোষণা করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। অলিম্পিক এবং বিশ্বচ্যাম্পিয়নশিপ মিলিয়ে ১৯টি স্বর্ণ পদকজয়ী অ্যাথলেটকে পেয়ে উচ্ছ্বসিত আইসিসি।

জ্যামাইকার স্প্রিন্টার হিসেবেই বিশ্বখ্যাত বোল্ট। এখনও তিনি বিশ্বের দ্রুততম মানব। অ্যাথলেট হিসেবে পরিচিত হলেও ক্রিকেটের প্রতি বোল্টের ভালোবাসা ছোটবেলা থেকেই। পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক ওয়াকার উইনিস ছিলেন তার পছন্দের অধিনায়ক। পরে তিনি ব্রায়ান লারার ভক্ত হন। ক্রিস গেলের বিশ্বখ্যাত বন্ধুকেই আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের অ্যাম্বাসেডর হিসেবে বেছে নিয়েছে আইসিসি।

টি-টোয়েন্টি বিশ্বকাপের অ্যাম্বাসেডর হয়ে উচ্ছ্বসিত বোল্ট। তিনি বলেছেন, ‘‘আমি রোমাঞ্চিত। ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে ক্রিকেট জীবনের গুরুত্বপূর্ণ অংশ। আমি সেখান থেকেই উঠে এসেছি। ক্রিকেট সব সময় আমার হৃদয়ের খুব কাছাকাছি ছিল। আশা করছি বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের ম্যাচগুলোতে উপস্থিত থাকব। ক্রিকেটের বিশ্বব্যাপী প্রসারে অবদান রাখতে চাই।”

তিনি আরও বলেন, “আমার সমর্থন অবশ্যই ওয়েস্ট ইন্ডিজ পাবে। ক্রিকেট বিশ্বকাপকে আমেরিকায় পৌঁছে দিতে পারে একটি বড় পদক্ষেপ। বিশ্বের বৃহত্তম ক্রীড়া বাজারে প্রবেশ ২০২৮ অলিম্পিকের আগে ক্রিকেটের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ইতিবাচক।”

আগামী ১ জুন থেকে শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। চলবে ২৯ জুন পর্যন্ত। ওয়েস্ট ইন্ডিজ এবং আমেরিকা যৌথভাবে আয়োজন করবে এই বিশ্বকাপ। আমেরিকাবাসীর কাছে ক্রিকেটকে তুলে ধরতেই ২০১৬ রিও অলিম্পিকে তিনটি স্বর্ণজয়ী অ্যাথলেটকে দূত হিসেবে বেছে নিয়েছে আইসিসি। সূত্র: আইসিসি ওয়েবসাইট

কিউএনবি/অনিমা/২৫ এপ্রিল ২০২৪,/সকাল ৯:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit