সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৫ পূর্বাহ্ন

ঢাবির ক্রিমিনোলজি বিভাগে ফরেনসিক সায়েন্স এবং সাইকোলজি বিষয়ে দুইদিনব্যাপী কর্মশালা শুরু

Reporter Name
  • Update Time : বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪
  • ৫৫৬ Time View

জালাল আহমদ,ঢাবি প্রতিনিধি : ঢাকা বিশ্ববিদ্যালয়ের  ক্রিমিনোলজি বিভাগ এবং বাংলাদেশ ইনস্টিটিউট অফ ফরেনসিক সাইকোলজি অ্যান্ড গ্রাফোলজি-এর যৌথ উদ্যোগে ‘ফরেনসিক সায়েন্স এবং সাইকোলজি’ বিষয়ে দু’দিনব্যাপী এক কর্মশালা আজ ২৪ এপ্রিল বুধবার ক্রিমিনোলজি বিভাগের সেমিনার কক্ষে শুরু হয়েছে।

বিভাগীয় চেয়ারপার্সন অধ্যাপক শাহারিয়া আফরিনের সভাপতিত্বে কর্মশালায় বক্তব্য রাখেন ভারতের স্কুল অব বিহ্যাভিওরাল ফরেনসিক-এর সহযোগী অধ্যাপক ড. প্রিয়াংকা কাচার এবং বাংলাদেশ ইনস্টিটিউট অফ ফরেনসিক সাইকোলজি অ্যান্ড গ্রাফোলজি-এর পরিচালক ও ভারতের এনএফএসইউ-এর ফরেনসিক সাইকোলজি বিষয়ে পিএইচ.ডি. স্কলার মো. মিরাজ হোসেইন। 

কর্মশালায় অপরাধ তদন্তে ব্যক্তির হাতের লেখা এবং শারীরিক অঙ্গভঙ্গি বিশ্লেষণের নানা প্রক্রিয়া সম্পর্কে শিক্ষার্থীদের প্রশিক্ষণ দেয়া হয়। বক্তারা সুস্পষ্ট ও বাস্তবিক অনুসন্ধানের জন্য এবং অপরাধের পুঙ্খানুপুঙ্খ তদন্তের জন্য আধুনিক ও পরিবর্তনশীল বিভিন্ন ফরেনসিক পরীক্ষা পদ্ধতির বাস্তবিক ধারণা প্রদান করেন।পাশাপাশি তাদের কার্যপ্রণালী এবং কার্যকারিতা সম্পর্কেও শিক্ষার্থীদের হাতে-কলমে বিস্তারিত শেখানো হয়।

কর্মশালায় বিভাগীয় শিক্ষক, শিক্ষার্থী সহ অপরাধ বিজ্ঞান বিষয়ক গবেষক ও বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিগণ অংশ নেন।

কিউএনবি/আয়শা/২৪ এপ্রিল ২০২৪,/রাত ৮:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit