রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৭:৪১ অপরাহ্ন
শিরোনাম
আটোয়ারীতে শিক্ষক সংকটে সরকারি প্রাথমিক বিদ্যালয়, ব্যাহত হচ্ছে পাঠদান ‎তিস্তা ব্যারেজ পরিদর্শন করলেন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন ৬ মাসে সাভার আশুলিয়ায় উল্লেখযোগ্য উন্নয়ন হয়েছে-এমপি সালাউদ্দিন বাবু মৌসুম শুরুতে প্রতিপক্ষকে ৫-১ গোলে উড়িয়ে দিল বায়ার্ন মিউনিখ নেপালে বিড়ালের ডাক ভেবে ধ্বংসস্তূপ সরাতেই মিলল ৫ বছরের শিশু ২৯ দিনে রেমিট্যান্স এলো ২৬৬ কোটি ৯০ লাখ ডলার ফিফার সংস্কারে নেদারল্যান্ডসের বৈশ্বিক সম্মেলনের প্রস্তাব অভিনেতা না হলে যে পেশায় যেতে চেয়েছিলেন অমিতাভ কেরুংয়ে আটকা ১ হাজার নেপালি, বিকল্প পথে দেশে ফেরানোর উদ্যোগ শিক্ষার্থীদের ভিসাপ্রক্রিয়া সহজ করতে মন্ত্রিপরিষদে বিশেষ কমিটি

লালমনিরহাটে হত্যা মামলায় বিএনপির ৫ নেতাকর্মী জেল হাজতে

জিন্নাতুল ইসলাম জিন্না,লালমনিরহাট প্রতিনিধি
  • Update Time : বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪
  • ৭৩ Time View

জিন্নাতুল ইসলাম জিন্না,লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটে আলোচিত শ্রমিক লীগ নেতা জাহাঙ্গীর আলম হত্যা মামলায় মহেন্দ্রনগর ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক আব্দুল ওহাব মন্ডলসহ বিএনপি, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের ৫ নেতাকর্মীকে কারাগারে পাঠিয়েছেন আদালত। বুধবার (২৪ এপ্রিল) দুপুরে জাহাঙ্গীর হত্যা মামলায় জামিন নিতে আদালতে এজাহারভুক্ত ৫ আসামি আত্মসমর্পণ করলে তাদের জামিন নামঞ্জুর করে ৫জনকেই জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন লালমনিরহাটের দায়রা জজ মিজানুর রহমানের আদালত।

মামলার অপর আসামীরা হলেন, মহেন্দ্রনগর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেন, মহেন্দ্রনগর ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক শাহানুর রহমান প্রামানিক সুজন, সদস্য সাদ্দাম হোসেন ও মহেন্দ্রনগর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক সোহাগ পাটোয়ারী।

গত বছরের ২৯ অক্টোবর বিএনপি-জামায়াতের ডাকা হরতাল ও আওয়ামী লীগের শান্তি সমাবেশকে কেন্দ্র করে লালমনিরহাটের মহেন্দ্রনগরে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে শ্রমিক লীগ নেতা জাহাঙ্গীরসহ অনেকে আহত হন। পরে গুরুতর অবস্থায় জাহাঙ্গীর চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। ওই ঘটনায় ১ নভেম্বর লালমনিরহাট সদর থানায় ৮১ জনের নাম উল্লেখসহ ৩০০-৪০০ জনকে আসামি করে লালমনিরহাট সদর থানায় মামলা।

উল্লেখ্য, গত ২৯ অক্টোবর) বিএনপি ও জামায়াতের ডাকা হরতালে উভয় দলের সংঘর্ষে আহত হন শ্রমিক নেতা জাহাঙ্গীরসহ অনেকে। পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় তার মৃত্যু হয়। 
উক্ত ঘটনার ৩ দিন পর বুধবার (১ নভেম্বর) বিকেলে লালমনিরহাট সদর থানায় ৮১ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত পরিচয়ের ৩শ’ থেকে ৪শ’ জনকে আসামি করে এ মামলা দায়ের করা হয়।

এরই প্রতিবাদে বুধবার (২৪ এপ্রিল) দুপুরে লালমনিরহাট জেলা বিএনপি দলীয় কার্যালয়ের সামনে মানববন্ধন করেন। মানববন্ধনে জেলা বিএনপির সভাপতি ও সাবেক উপমন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু উপস্থিত থেকে বক্তব্য রাখন।

 

 

কিউএনবি/আয়শা/২৪ এপ্রিল ২০২৪,/সন্ধ্যা ৭:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit