বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০১:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম
সুপারকম্পিউটারের ভবিষ্যদ্বাণী : পিএসজি-বার্সেলোনার লড়াইয়ে জিতবে কারা ধর্মকে ব্যবহার করে বিভেদ সৃষ্টিকারীরা দেশ ও জাতির শত্রু: মঞ্জু মণ্ডপে মণ্ডপে বিদায়ের সুর চরম সংকটে ফ্রান্স, পরিস্থিতি কোন দিকে গড়াতে পারে? প্রতিবেশী দেশের ভরসায় ক্ষমতায় থাকার রাজনীতিতে বিশ্বাস করি না চীনের মেদোগ বাঁধ: ঝুঁকি মোকাবেলায় জাপান ও ভারতের আগাম প্রস্তুতি প্রয়োজন বিরোধীদল না এলেও সংবিধান সংশোধন কমিটির কার্যক্রম চলবে: আইনমন্ত্রী আর্জেন্টিনা ম্যাচে রেফারিকে ‘জালিম’ বলা সেই ফুটবলারকে বড় শাস্তি দিল ফিফা মধ্যপ্রাচ্যের উত্তেজনায় বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম মসজিদ-মন্দির সবসময় রাজনীতির বাইরে রাখতে হবে: বিদ্যুৎ প্রতিমন্ত্রী

চৌগাছায় মাদ্রাসা শিক্ষক-কর্মচারী কল্যাণ সমিতির কমিটি গঠন সভাপতি মাও.গোলাম মোরতোর্জা ও সম্পাদক মাও.রবিউল ইসলাম

এম এ রহিম চৌগাছা (যশোর) প্রতিনিধি ।
  • Update Time : বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪
  • ১১৬ Time View

এম এ রহিম চৌগাছা (যশোর) : যশোরের চৌগাছায় দাখিল মাদ্রাসা শিক্ষক-কর্মচারী কল্যাণ সমিতির কমিটি গঠন করা হয়েছে। বুধবার (২৪এপ্রিল) সকালে দুই বছর মেয়াদী এ কমিটিতে মাও. গোলাম মোরতোর্জাকে সভাপতি ও মাও. রবিউল ইসলামকে সাধারণ সম্পাদক করা হয়েছে।

জানা য়ায়, উপজেলার সকল দাখিল মাদ্রাসার শিক্ষক-কর্মচারীদের উপস্থিতি ও সম্মিতিতে এ কমিটি গঠন করা হয়েছে। চৌগাছা উপজেলার দাখিল মাদ্রাসা গুলোর শিক্ষক-কর্মচারীদের কল্যাণে এ সমিতি কাজ করবেন। দুই বছর মেয়াদী এ কমিটিতে রঘুনাথপুর দাখিল মাদ্রাসার সুপার মাও. গোলাম মোরতোর্জাকে সভাপতি ও দরগাহপুর দাখিল মাদ্রাসার সুপার মাও. রবিউল ইসলামকে সাধারণ সম্পাদক করা হয়েছে।

কমিটির অন্য সদস্যরা হলেন সহ-সভাপতি আরপিইউ দাখিল মাদ্রাসার সুপার মাও. আব্দুর রহিম, অর্থ ও প্রচার সম্পাদক পাতিবিলা দাখিল মাদ্রাসার সুপার মাও. শহিদুল ইসলাম। এ কমিটির নির্বাহী সদস্যরা হলেন বাদেখানপুর সিদ্দিকিয়া দাখিল মাদ্রাসার সুপার মাও. শামছুর রহমান, গুয়াতলী দাখিল মাদ্রাসার সুপার মাও. বাকি বিল্লাহ, খড়িঞ্চা দাখিল মাদ্রাসার সুপার মাও. আশরাফুল ইসলাম, আন্দারকোটা মহিলা দাখিল মাদ্রাসার সুপার মাও. মহসিন আলী, হাজরাখানা পীরবলুহ দেওয়ান দাখিল মাদ্রাসার সুপার মাও. সিরাজুল ইসলাম, আন্দুলিয়া দাখিল মাদ্রাসার সুপার মাও. আব্দুল কাদের, হাকিমপুর দাখিল মাদ্রাসার সুপার মাও. সামাদুল ইসলাম, স্বর্পরাজপুর দাখিল মাদ্রাসার সুপার মাও. আম্মাদুল ইসলাম, বর্ণি দাখিল মাদ্রাসার সুপার মাও. মইনুদ্দীন, দিঘড়ী দাখিল মাদ্রাসার সুপার শাহানাজ পারভীন।

এ সকল মাদ্রাসার সকল শিক্ষক-কর্মীচারীগণ ১০০ টাকা সদস্য ফি জমাদিয়ে আবেদন করলেই সমিতির সদস্য হতে পারবেন। প্রতি মাসে ২০০ টাকা সমিতির সদস্য ফি জমা দিতে হবে। সেই সাথে কল্যাণ ফান্ডে ২০ টাকা জমা করতে হবে প্রতি মাসে। এ সমিতির নির্বাচিত কমিটির মেয়াদ কাল হবে দুই বছর। সাধারণ সম্পাদক মাও. রবিউল ইসলাম বলেন, মাদ্রাসা শিক্ষক-কর্মচারীদের নানা-মুখি কল্যাণে কাজ করবে এ সমিতি।

 

 

কিউএনবি/আয়শা/২৪ এপ্রিল ২০২৪,/বিকাল ৫:১৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit