রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৫:৪২ পূর্বাহ্ন

মাধবদীতে জামায়াতের আয়োজনে ইসতিস্কার নামাজ আদায়

মোঃ সালাহউদ্দিন আহমেদ ,নরসিংদী জেলা প্রতিনিধি 
  • Update Time : বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪
  • ১৯৫ Time View

মোঃ সালাহউদ্দিন আহমেদ : নরসিংদীর মাধবদীতে বাংলাদেশ জামায়াতে ইসলামী মাধবদী শাখার আয়োজনে ইসতিস্কার নামাজ আদায় করা হয়েছে। বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্র ঘোষিত কর্মসূচি অনুযায়ী আজ বুধবার (২৪ এপ্রিল) বেলা ১১টায় মাধবদী এসপি স্কুলের মাঠে ইসতিস্কার নামাজের আয়োজন করা হয়।

উক্ত নামাজে দল মত নির্বিশেষে সকল ধর্মপ্রাণ মুসল্লিদের অংশগ্রহণ করতে দেখা গেছে। বাংলাদেশে গত কয়েকদিন যাবত তীব্র গরম পরেছে। বৃষ্টির দেখা যাচ্ছে না। সকল প্রাণী এই তীব্র দাবদাহে ভীষণ কষ্ট ভোগ করছেন। তীব্র গরম থেকে মুক্তি পেতে আল্লাহর সাহায্য চেয়ে এই সালাত আদায় করে মুসল্লিরা। সালাতে ইমামতি করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মাধবদী শহর শাখার আমির মাওলানা মো. আমিনুল ইসলাম।

এসময় বাংলাদেশ জামায়াতে ইসলামী মাধবদী শহর শাখার সেক্রেটারী মো. মোয়াজ্জেম হোসেনসহ বাংলাদেশ জামায়াতে ইসলামীর মাধবদী থানা শাখা, মাধবদী শহর শাখাসহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মী ও দলমত নির্বিশেষে সকল মুসল্লিরা সালাতে অংশগ্রহণ করেন। সালাত শেষে খোতবা প্রদানের পর দুই হাত উপরে তুলে আল্লাহর কাছে দোয়া করা হয়। এসময় দোয়াতে মুসল্লিরা নিজেদের পাপের জন্য ক্ষমা চেয়ে রহমতের বৃষ্টি চেয়ে আল্লাহর কাছে কান্না করে ও তীব্র গরম থেকে মুক্তি চাওয়া হয়।

কিউএনবি/অনিমা/২৪ এপ্রিল ২০২৪,/দুপুর ১:৩৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit