বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ১২:৩২ পূর্বাহ্ন
শিরোনাম
দেশে ইভি চার্জিং স্টেশন ও ব্যাটারি রিসাইক্লিং প্ল্যান্ট গড়ার পরিকল্পনা সরকারের ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী এবার এআই দিয়ে ‘দ্য ওডিসি’ তৈরির ঘোষণা দিলেন ইলন মাস্ক রাতে হোটেলে একা দেখা করার প্রস্তাব দেওয়া হয়েছিল অভিনেত্রীকে ফাইনাল ম্যাচ শেষে ইয়ামালকে যা বলেছেন মেসি নওগাঁর পত্নীতলা পুলিশের অভিযানে মাদক সহ একজন আটক 

মীরার সঙ্গে ডেটে গিয়ে মেজাজ হারালেন শহীদ!

Reporter Name
  • Update Time : বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪
  • ২১১ Time View

বিনোদন ডেস্ক : পাপারাজ্জিদের ওপর চিৎকার করা নিয়ে তারকাদের কম কটাক্ষের মুখে পড়তে হয় না। এবার বলিউড অভিনেতা শহীদ কাপুর মেজাজ হারালেন পাপারাজ্জিদের ওপর।

তাইতো নেটপাড়া দিল তাকে ‘বাস্তবের কবীর সিং’ তকমা। সোমবার স্ত্রী মীরা রাজপুতকে নিয়ে মুম্বাইয়ের এক রেস্তোরায় ডিনার ডেটে গিয়েছিলেন শহীদ কাপুর। আর তারপরই অভিনেতাকে পড়তে হয় বেশ অপ্রীতিকর অবস্থাতে। রেস্তোরাঁ থেকে বের হতেই এই দম্পতিকে ছেঁকে ধরে একদল পাপারাজ্জি। আর তাতেই মেজাজ হারালেন ‘কবীর সিং’খ্যাত এই তারকা।

সোশ্যাল হ্যান্ডেলে ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা যায়, পাপারাজ্জিদের দেখে মেজাজ হারিয়ে ফেলেন অভিনেতা। বেশ জোরে চিৎকার করে বলেন, ‘আপনারা একটু ভদ্র হবেন প্লিজ? দয়া করে বন্ধ করুন।’ আর তাতেই কটাক্ষের মুখে পড়েন।

একজন লিখেছেন, ‘জয়া বচ্চনের রোগ লেগেছে’। অপরজন লিখেছেন, ‘অভিনেতারা ভুলে যায়, এই পাপারাজ্জিদের কারণেই তারা মানুষের সামনে পৌঁছান। সিনেমা মুক্তির আগে এদেরকে বাবা-সোনা করে, আর সিনেমার মুক্তির পর ভোল পাল্টে যায়।’ আরও একজন লিখলেন, ‘কদিনের মধ্যেই শহীদ কাপুর বাস্তবেও কবীর সিং-এর মতো হয়ে যাবে’।

এদিন ডিনার ডেটের জন্য কালো টি-শার্ট আর জিন্স পরে এসেছিলেন শহীদ কাপুর। অপরদিকে মীরার পরনেও ছিল একই রংয়ের পোশাক। তবে কটাক্ষের মুখে পড়ে দুজনের কেউই মুখ খোলেননি।

 

কিউএনবি/অনিমা/২৪ এপ্রিল ২০২৪,/সকাল ১০:৪৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit