রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৩:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম
দূর্গাপুরে অবৈধভাবে আনা প্রসাধনী ও খাদ্যসামগ্রীসহ তরুণ আটক নেত্রকোনায় আধুনিক ও দ্বীনি শিক্ষার সমন্বয়ে মাইলস্টোন ইসলামিক একাডেমির যাত্রা শুরু বাড়ির ছাদে সোলার ইউনিট স্থাপনে মিলবে ‘গ্রিন হাউস’ স্বীকৃতি, বিশেষ কর ছাড় ৮ জন শিক্ষক মিলেও পাস করাতে পারলেন না একমাত্র ছাত্রকে ভারতে ১২ বছরে দারিদ্র্যমুক্ত প্রায় ৫০ কোটি মানুষ ইংরেজি ও আইসিটিতেই বড় ধাক্কা, ফেল ৩৮২০২১ শিক্ষার্থী ফেনীর বিকন মডেল কলেজে শতভাগ ফেল, ভবনে ঝুলছে তালা রাজনৈতিক সমঝোতা আইনি ভিত্তির চেয়েও বেশি: স্বরাষ্ট্রমন্ত্রী বাসায় ডিজে পার্টি, সেই অতিরিক্ত ডিআইজি বরখাস্ত যে কারণে জামায়াতকে সন্দেহ বিএনপির

লালমনিরহাটে বৃষ্টির জন্য ইস্তিস্কার নামাজ আদায়, কাঁদলেন হাজারও মুসল্লি

জিন্নাতুল ইসলাম জিন্না,লালমনিরহাট প্রতিনিধি ।
  • Update Time : মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪
  • ৯৬ Time View

জিন্নাতুল ইসলাম জিন্না,লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাট জুড়ে চলছে তীব্র দাবদাহে জনজীবন বিপর্যস্ত৷ ওষ্ঠাগত মানুষ ও পশুপাখির জীবন৷ হুমকির মুখে ফল ও ফসল। এই তাপদাহ থেকে পরিত্রাণের জন্য আল্লাহর কাছে বৃষ্টি চেয়ে তওবা, ইস্তিস্কার নামাজ ও দোয়া আদায় করেছেন হাজার হাজার মুসল্লী। 

মঙ্গলবার (২৩ এপ্রিল) দুপুরে হাতীবান্ধা উপজেলার বড়খাতা বাজার ব্যবসায়ী ও ওলামা সমিতির  উদ্যোগে উপজেলার বড়খাতা উচ্চ বিদ্যালয় মাঠে এই ইস্তিস্কার নামাজ অনুষ্ঠিত হয়। নামাজের ইমামতি ও দোয়া পরিচালনা  করেন বড়খাতা নূরানী জামে মসজিদের খতিব মাওলানা মো. নাজমুল হুদা। 

জানা গেছে, বৃষ্টির জন্য সকাল থেকে বড়খাতা উচ্চ বিদ্যালয়ে মাঠে খোলা আকাশের নিচে প্রথমে মুসল্লিরা পাপ মোচনের জন্য কান ধরে তওবা করেন। পরে টুপি ও পাঞ্জাবি  উল্টে  সালাতুল ইস্তিস্কার নামাজ ও পরে দুই হাত উল্টে  ঘন্টা ব্যাপী দোয়া অনুষ্ঠিত হয়। এ সময় শত শত মুসল্লি  আল্লাহ কাছে চোখের পানি ছেড়ে দিয়ে অনাবৃষ্টি থেকে মুক্তির জন্য আল্লাহ কাছে মোনাজাত করেন।

ফকিরপাড়ায় ইউনিয়নের গ্রামের আব্দুস সোবহান বলেন, প্রায় এক মাস ধরে এলাকায় কোন বৃষ্টিপাত নেই। স্যালো মেশিন দিয়ে পানি দিতে দিতে অবস্থা খারাপ। প্রচন্ড এই তাপদেহে ভুট্টার গাছ গুলোও পুড়ে যাচ্ছে। জমিতে কোন রস নাই। পাট ক্ষেতের অবস্থাও খুব খারাপ। বৃষ্টির জন্য নামাজ হবে এ কথা শুনেই ছুটে এসেছি। 

বড়খাতা নূরানী জামে মসজিদের খতিব মাওলানা মো.নাজমুল হুদা বলেন, অনাবৃষ্টির কারণে বড়খাতা ব্যবসায়ী ও বিভিন্ন এলাকার মানুষ মিলে ইস্তিস্কার নামাজ আদায় করেছি। দোয়া করেছি এই এলাকায় রহমতের বৃষ্টি দিয়ে পরিপূর্ণ করে দেন। অনাবৃষ্টির কারণেও ক্ষেত, ফসল পশুপাখি কষ্টে আছে এজন্য আল্লাহতালার রহমতে বৃষ্টি বর্ষণ করেন। 

বড়খাতা বাজার কমিটির সদস্য ও সমাজসেবক আহসান হাবীব লাভলু বলেন, বৃষ্টির অভাবে ধান, ভুট্টা ও পাট ক্ষেত পুড়ে যাচ্ছে। এজন্য আমরা বড়খাতা বাজার ব্যবসায়ী ওলামা সমিতি মিলে নামাজ ও বিশেষ দোয়ার আয়োজন করেছি।

কিউএনবি/আয়শা/২৩ এপ্রিল ২০২৪,/বিকাল ৫:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit