শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ০৯:৩২ পূর্বাহ্ন
শিরোনাম
গ্রামে চিকিৎসার অভাবে কেউ যেন প্রাণ না হারায়: ডা. জুবাইদা তেলের দাম বাড়ার প্রভাবে কমল স্বর্ণের দাম দীর্ঘ অপেক্ষার পর মুক্তি পেল বিজয়ের শেষ সিনেমা, কে কত টাকা পারিশ্রমিক পেলেন? গোপালগঞ্জে নারী আইনজীবীর মাথা ফাটানো সেই বিচারক প্রত্যাহার পদত্যাগের পর রাষ্ট্রপতির গ্রেপ্তার দাবি নাহিদ ইসলামের এমপি গাজী নজরুল এখন কোথায়? মেসিদের নিয়ে অপপ্রচারের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিচ্ছে আর্জেন্টিনা চোর ধরতে ছাত্রদল নেতাদের অভিনব কৌশল, উদ্ধার ২ চোরাই মোটরসাইকেল ডোমারে চিলাহাটিতে হিমোগ্লোবিন ও ব্লাড গ্রুপিং ক্যাম্পেইনে অনুষ্ঠিত সিলেটের এআরডি ভূয়া এনজিও সংস্থার চেয়ারম্যানের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ

নোয়াখালীতে রেজাল্ট শীট আনতে গিয়ে শিশুর মৃত্যু

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪
  • ১০৫ Time View
নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর সুবর্ণচরে বেপরোয়া গতির পিকআপ ভ্যানের ধাক্কায় মরিয়ম আক্তার আফরিন (৭) নামে এক শিশু নিহত হয়েছে। মঙ্গলবার (২৩ এপ্রিল) সকাল সোয়া ৮টার দিকে উপজেলার ১নং চরজব্বর ইউনিয়নের দক্ষিণ ওয়াপদা বাজারে এ ঘটনা ঘটে।  নিহত আফরিন চরজব্বর ইউনিয়নের ৪নম্বর ওয়ার্ডের চরজব্বর গ্রামের নাসির আহমদের মেয়ে।  

স্থানীয় সূত্রে জানা যায়, আফরিন স্থানীয় নুরুল হক নূরানী তালিমুল কোরআন মাদরাসার প্রথম জামাতের ছাত্রী ছিলেন। সকালে বাড়ি থেকে দক্ষিণ ওয়াপদা বাজার সংলগ্ন নিজের মাদরাসায় যান রেজাল্ট শীট আনতে। ওই সময় দক্ষিণ ওয়াপদা বাজারে রাস্তা পারাপারের সময় মাইজদী মুখি বেপরোয়া গতির পিকআপ ভ্যান তাকে ধাক্কা দেয়।  এতে সে গুরুত্বর আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।  চরজব্বর থানার ভারপ্রপ্ত কর্মকর্তা (ওসি) মো.রফিকুল ইসলাম বলেন, একটি অজ্ঞাত পিকআপ ভ্যান আফরিনকে ধাক্কা দিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।  এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা নেওয়া হয়।  

  

কিউএনবি/অনিমা/২৩ এপ্রিল ২০২৪/বিকাল ৩:১৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit