বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৬ অপরাহ্ন

চৌগাছায় ১১ বছরের শিশু ধর্ষণ, ধর্ষক গ্রেফতার

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪
  • ১১৯ Time View

এম এ রহিম চৌগাছা (যশোর) : যশোরের চৌগাছায় এক শিশু (১১) ধর্ষণের স্বীকার হয়েছে। এ ঘটনায় ধর্ষক রবিউল ইসলাম (৪৪) নামে এক জনকে গ্রেফতার করেছেন চৌগাছা থানা পুলিশ। মঙ্গলবার (২৩ এপ্রিল) আটক রবিউল ইসলামকে আদালতে প্রেরণ করা হয়েছে।সোমবার (২২এপ্রিল) রাতে উপজেলার জগদীশপুর ইউনিয়নের স্বর্পরাজপুর গ্রামের আশ্রয়ণ প্রকল্পে এ ঘটনা ঘটে।মেয়েটি একই আশ্রয়ণ প্রকল্পের পাশাপাশি ঘরের বাসিন্দা। ধর্ষক রবিউল উপজেলার পাতিবিলা ইউনিয়নের বড় নিয়ামতপুর গ্রামের মৃত শাহাদৎ হোসেন মন্ডলের ছেলে ও পেশায় ভ্যান চালক।মামলার নথি সূত্রে জানা যায়, আশ্রয়ণ প্রকল্পে ভিকটিম মেয়েটির ও ধর্ষক রবিউল ইসলামের ঘর পাশাপাশি। সোমবার রাতে রবিউল ইসলামের স্ত্রী ও ভিকটিম রবিউল ইসলামের ঘরের বারান্দায়শুয়ে ঘুমাচ্ছিলো।আসামি রবিউল ইসলাম একই ঘরের ভেতরে শোয়া ছিলো। রবিউল ইসলামের স্ত্রী ঘুমিয়ে পড়লে রবিউল ইসলাম ভিকটিম শিশুটিকে মোবাইলের নাম্বার বের করার কথা বলে ঘরের ভিতরে ডেকে নেয়। এ সময় শিশুটির মুখ চেপে ধরে জোরপূর্বক তার পরনের কাপড় খুলে ধর্ষণ করে। এতে শিশুটি রক্তক্ষরণ হয়ে অসুস্থ হয়ে পড়ে। পরে শিশুটি নিজেদের ঘরে গিয়ে তার মাকে জাপটে ধরে ঘটনাটি জানায়। ঘটনা জানার পর আমরা স্বামী-স্ত্রী রবিউল ইসলামের ঘরে গিয়ে তার স্ত্রীকে ঘুম থেকে ডেকে তুলে ঘটনা খুলে বলি ও রক্তমাখা জামা-কাপড় দেখাই। এ সময় ধর্ষক রবিউল ইসলামের সাথে আমাদের ধস্তাধস্তি হয়। আমাদের ডাকচিৎকারে আশ্রয়ণের অন্যবাসিন্দারা ছুটে আসেন। পরে তারা রবিউল ইসলামকে আটকে রাখেন। ৯৯৯ কলদিলে চৌগাছা থানা পুলিশ ঘটনাস্থল থেকে আমার মেয়ে (ধর্ষিত শিশুটি) কে উদ্ধার করেন। পরে ধর্ষক রবিউল ইসলামকে আটক করে চৌগাছা সরকারি মডেল হাসপাতালে নেয়।হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষা করে শিশুটি ধর্ষিত হওয়ার আলামত পান এবং মেয়েকে প্রাথমিক চিকিৎসা দিয়ে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) রেফার্ড করেন। ধর্ষক রবিউল ইসলামকে প্রাথমিক চিকিৎসা দিয়ে থানায় নেয়া হয়।চৌগাছা সরকারি মডেল হাসপাতালে জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসক ডা. খন্দকার জুলকার ইসলাম বলেন, শিশুটিকে পাশবিক নির্যাতন করা হয়েছে বলে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে। তাকে প্রাথমিক চিকিৎসা দেয়ার পর যশোর ২৫০ শয্যা হাসপাতালের ওসিসিতে রেফার্ড করা হয়েছে। আর ধর্ষকের তেমন কিছু হয়নি। সে কিছুটা ভান ধরছে। তাকেও প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। পরে পুলিশ তাকেআটক করে থানায় নেন।মামলার বাদী শিশুটির বাবা বলেন, আমি এ ঘটনায় সুষ্ঠ বিচার চাই। তার সর্বোচ্চ শাস্তি ফাঁসি চাই। আমার নিশপাপ শিশু মেয়েটির যে সর্বনাশ সে করেছে, তার শাস্তি দেখে আর কেউ যেন এ ধরনের অপরাধ করার সাহস না পায়।এ ব্যাপারে চৌগাছা থানার ওসি ইকবাল বাহার চৌধুরী বলেন, ভিকটিমকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় শিশুটির পিতা বাদী হয়ে চৌগাছা থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেছেন। আসামী রবিউল ইসলামকে গ্রেফতার করে মঙ্গলবার আদালতে পাঠানো হয়েছে।

কিউএনবি/অনিমা/২৩ এপ্রিল ২০২৪/দুপুর ২:১৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit