বুধবার, ১৭ জুন ২০২৬, ০৭:১৯ অপরাহ্ন
শিরোনাম
শার্শায় কৃষির সমৃদ্ধি, পুষ্টি উন্নয়ন, উদ্যোক্তা তৈরী ও পরিবেশ বান্ধব চাষাবাদ বিষয়ে পাটনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত ইরানের ‘মাথায় বোমা ফেলা শুরু করব’, কেন বললেন ট্রাম্প? ‘এটা শতভাগ লাল কার্ড’–মেসির ফাউলে রেফারির ভূমিকার সমালোচনা ফুটবল পণ্ডিতের তৃতীয় ধাপে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী আমরাই মেসিকে সুযোগ করে দিয়েছি: আলজেরিয়া কোচ ২৪ ঘন্টায় হামের উপসর্গে ৪ শিশুর মৃত্যু যারা বাজেটকে জনবিরোধী বলেন তারা বন্ধু না : প্রধানমন্ত্রী চট্টগ্রামে শিশু আয়াত হত্যা মামলায় আবিরের ফাঁসি বাংলাদেশকে ১৩১ রানে আটকে রাখল অজিরা শ্রীমঙ্গলে ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

এসি মিলানকে হারিয়ে পাঁচ ম্যাচ আগেই চ্যাম্পিয়ন ইন্টার

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪
  • ৬৮ Time View

স্পোর্টস ডেস্ক : ইতালিয়ান সিরি আর ম্যাচে গতকাল রাতে সান সিরোতে এসি মিলানের বিপক্ষে ২-১ ব্যবধানের জয় পায় ইন্টার মিলান। এই জয়ে পাঁচ ম্যাচ হাতে রেখেই শিরোপা নিশ্চিত হয়েছে তাদের। এ নিয়ে ২০তম শিরোপা জেতার নজির গড়ল ক্লাবটি।  

ম্যাচের ১৮তম মিনিটেই ইন্টার মিলানকে এগিয়ে নিয়ে যান ফ্রান্সেসকো আচের্বি। কর্নার থেকে উড়ে আসা বল পাভার্দের হেড থেকে নিয়ে লক্ষ্যভেদ করেন ইতালিয়ান এই ডিফেন্ডার। বিরতির পর ব্যবধান দ্বিগুণ করেন মার্কাস থুরাম। বক্সের বাইরে থেকে দারুণ এক শটে জাল খুঁজে নেন ফরাসি এই ফরোয়ার্ড।  

৮০তম মিনিটে ব্যবধান কমান ফিকায়ো তোমোরি। গাবিয়ার দুর্দান্ত হেড ঝাপিয়ে ঠেকিয়ে দেন ইন্টার গোলরক্ষক। তবে নিয়ন্ত্রণে নিতে পারেননি। ফিরতি বল জালে পাঠাতে ভুল করেননি তোমোরি। এই গোলের পর আত্মবিশ্বাসী মিলান আরও কয়েকটি আক্রমণ চালায়। তবে গোলের দেখা পায়নি আর।  

ইনজুরি সময়ে উত্তেজনা ছড়ায় দুদল। বিতণ্ডায় জড়িয়ে একই সঙ্গে লাল কার্ড দেখেন এসি মিলানের ডিফেন্ডার থিও হের্নান্দেস ও ইন্টারের ডিফেন্ডার ডেনজেল ডামফ্রিস। খানিক বাদে প্রতিপক্ষের একজনকে কনুই মেরে ডিফেন্ডার দাভিদে কালাব্রিয়াও বহিষ্কার হলে ৯ জনে পরিণত হয় এসি মিলান। কিছুক্ষণ পরেই রেফারির শেষ বাঁশি বাজলে উল্লাসে ভাসে ইন্টার মিলান।  

৩৩ ম্যাচে ২৭ জয় ও ৫ ড্রয়ে ৮৬ পয়েন্ট নিয়ে শিরোপা নিশ্চিত করেছে ইন্টার মিলান। সমান ম্যাচে ১৭ পয়েন্ট কম নিয়ে দুইয়ে এসি মিলান।

কিউএনবি/অনিমা/২৩ এপ্রিল ২০২৪/দুপুর ১:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit