মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৭ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতার অপব্যবহার ও বিভিন্ন অনিয়ম-দুর্নীতির অভিযোগে নিয়ামতপুরের এসিল্যান্ড রেজাউল প্রত্যাহার “দুদকের অনুসন্ধানের দাবি” ‘শান্তিচুক্তির পরও বন্ধ হয়নি সন্ত্রাস-চাঁদাবাজি’ পাহাড়ে নতুন করে পিসিএনপির ৮ দাবি রাঙামাটিতে পাহাড় কাটার অভিযোগে পরিবেশ অধিদপ্তরের এনফোর্সমেন্ট মামলা ফুলবাড়ী (২৯) বিজিবি ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী কেক কেটে পালিত হয়॥ একনেকে ১৫ হাজার ৮২৩ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন আশুলিয়ায় মাদ্রাসায় সশস্ত্র হামলা, বিএনপির সভাপতি জাকিরসহ ১৪ জনের নামে মামলা উলিপুরে দুর্যোগের আগাম প্রস্তুতি নিয়ে প্রতিষ্ঠা প্রকল্পের অবহিতকরণ সভা ব্যস্ততার মাঝেও সৌন্দর্য ধরে রাখার গোপন রহস্য জানালেন তৃপ্তি মাটিরাঙ্গায় ৪০ বিজিবির উদ্যােগে পাহাড়ী-বাঙ্গালী, দুঃস্থদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ।  শক্তিশালী অস্ট্রেলিয়ার জালে ব্রাজিলের চার গোল

বাণিজ্য প্রতিমন্ত্রীর সাথে অস্ট্রেলিয়া বাংলাদেশ বিজনেস ফোরামের বৈঠক

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪
  • ১৪৭ Time View

ডেস্ক নিউজ : অস্ট্রেলিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার আল্লামা সিদ্দিকী ও অস্ট্রেলিয়া বাংলাদেশ বিজনেস ফোরামের একটি প্রতিনিধি দল বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটুর সাথে তার কার্যালয়ে বৈঠক করেছেন। সোমবার দুপুরে এই বৈঠকে সিডনিতে আগামী ৩ ও ৪ অক্টোবর দুই দিনব্যাপী আয়োজিত ট্রেড ফেয়ার (অস্ট্রেলিয়া বাংলাদেশ বিজনেস এক্সপো সিডনি অস্ট্রেলিয়া ২০২৪) সফল ভাবে সম্পন্ন করার বিষয়ে বিভিন্ন কার্যক্রম বিস্তারিতভাবে প্রতিমন্ত্রীকে অবহিত করা হয়।  

প্রতিমন্ত্রী অত্যন্ত আগ্রহ প্রকাশ করে সিঙ্গেল কান্ট্রি ফেয়ার অস্ট্রেলিয়া ও বাংলাদেশের মধ্যকার দ্বিপাক্ষিক বাণিজ্য প্রসারের সম্ভাবনা ও সাফল্য দুই দেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক আরও জোরদার করবে বলে দৃঢ় মতামত ব্যক্ত করেন। পাশাপাশি বাণিজ্য মন্ত্রণালয় এবং বাণিজ্য মন্ত্রণালয়ের অধীন এক্সপোর্ট প্রোমোশন ব্যুরো (ইপিবি) সার্বিক সহায়তা প্রদান করবে বলেও বৈঠকে জানানো হয়। 

বাণিজ্য মন্ত্রণায়ের ও ইপিবির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা ছাড়াও বৈঠকে অস্ট্রেলিয়া বাংলাদেশ বিজনেস ফোরামের সভাপতি আব্দুল খান রতন, পরিচালক মোজ্জামেল হক বাবু ও পরিচালক শফিক শেখ উপস্থিত ছিলেন।

কিউএনবি/অনিমা/২৩ এপ্রিল ২০২৪/দুপুর ১২:৫৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit