মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৭ পূর্বাহ্ন
শিরোনাম
নিয়ত বিশুদ্ধ না হলে আমল কবুল হবে না ২৭ সেপ্টেম্বর দেশে ফিরবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ধর্ষণের ১৫ মিনিটের মধ্যে কলিকে হত্যা, রোমহর্ষক স্বীকারোক্তি সুতা ও কাপড় আমদানিতে আগাম অনুমতির বাধ্যবাধকতা প্রত্যাহার বিমানকে তুলি, আকাশকে ক্যানভাস বানালেন পাইলট, আঁকলেন মোনালিসার ছবি টাইফুনের প্রভাবে বিপর্যস্ত জাপান, ১৯ লাখ মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ রেকর্ড ভাঙা এল নিনো: শীত আসার আগেই প্রশান্ত মহাসাগরে নজিরবিহীন উষ্ণতা হুতিদের অগ্রযাত্রা নিয়ে ইয়েমেনের প্রেসিডেন্টের সঙ্গে ট্রাম্পের ফোনালাপ গাজায় এক অন্তঃসত্ত্বা নারীর রোমহর্ষক গল্প পাসপোর্ট অধিদফতরের নতুন ডিজি মেজর জেনারেল আলীমুল আমীন

রাঙামাটিতে হেভিয়েট চেয়ারম্যান প্রার্থীসহ ৫ জনের প্রার্থীতা প্রত্যাহার

আলমগীর মানিক,রাঙামাটি জেলা প্রতিনিধি।
  • Update Time : সোমবার, ২২ এপ্রিল, ২০২৪
  • ১০৩ Time View
আলমগীর মানিক,রাঙামাটি : ৬ষ্ঠ ধাপের উপজেলা পরিষদ নির্বাচনের প্রথমধাপে রাঙামাটি সদরসহ চার উপজেলার মনোনয়ন পত্র দাখিলকারি ৩৭ প্রার্থীর মধ্যে সোমবার প্রত্যাহারের শেষদিনের একদম শেষ মুহুর্তে একজন হেভিয়েট চেয়ারম্যান, ৩ জন ভাইস চেয়ারম্যান ও একজন মহিলা ভাইস চেয়ারম্যানসহ মোট ৫ জন প্রার্থী তাদের প্রার্থীতা প্রত্যাহার করে নিয়েছেন।

এরমধ্যদিয়ে আগামী ৮ই মে অনুষ্ঠিত হতে যাওয়া প্রথমধাপের নির্বাচনে রাঙামাটি সদরসহ চার উপজেলায় সর্বমোট ৩২ জন প্রার্থী প্রতিদ্বন্ধিতায় টিকে থাকলো। রাঙামাটি সদর উপজেলায় ৩ পদে সর্বমোট-১৪ জন, কাউখালীতে-৫, জুরাছড়িতে-৭ ও বরকল উপজেলায় ৬ জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্ধিতা করবেন বলে নির্বাচন অফিস কর্তৃপক্ষ নিশ্চিত করেছে।

রাঙামাটির সিনিয়র জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ মনির হোসেন উপরোক্ত তথ্যের সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, বর্তমানে রাঙামাটি সদরে চেয়ারম্যান প্রার্থী-৫, ভাইস চেয়ারম্যান-৬, মহিলা ভাইস চেয়ারম্যান-৩, কাউখালী উপজেলায়-চেয়ারম্যান প্রার্থী-২, ভাইস চেয়ারম্যান-১, মহিলা ভাইস চেয়ারম্যান-২, জুরাছড়িতে-চেয়ারম্যান প্রার্থী-৩, ভাইস চেয়ারম্যান-২, মহিলা ভাইস চেয়ারম্যান-২, বরকল উপজেলায় চেয়ারম্যান প্রার্থী-২, ভাইস চেয়ারম্যান-২, মহিলা ভাইস চেয়ারম্যান-২ জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্ধিতা করবেন বলে জানিয়েছেন।

এদিকে, রাঙামাটি সদর উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান ও ক্ষমতাসীনদলের নেতা শহিদুজ্জামান মহসিন রোমান সদর প্রত্যাহারের শেষদিন সোমবার বিকেলে একেবারে শেষ মুহুর্তে নিজের প্রার্থীতা প্রত্যাহার করার ঘটনায় আগামী নির্বাচনে নতুন মোড় নিয়েছে। প্রার্থীতা প্রত্যাহারের পত্র জমা দিয়ে বের হওয়ার সময় রোমান জানিয়েছেন, আমি বিগত দিনে নির্বাচিত হওয়ার সময় দল থেকে মনোনয়ন পেয়েছি। এতে করে সকলের সহযোগিতা পেয়েছি। যারা নির্বাচন করছেন তাদের মধ্যে একজন বাদে অন্যরা সকলেই আমার দলের নেতাকর্মী। তাদের প্রতি শ্রদ্ধা রেখেই আমি আমার প্রার্থিতা প্রত্যাহার করে নিয়েছি।

অপরদিকে রোমানের ঘনিষ্টজনেরা দাবি করেছেন, দলের জেলার নেতৃবৃন্দ কর্তৃক সুষ্পষ্ট আশ^াস না পাওয়ায় এবং যাদের ছায়াতলে এতোদিন রাজনীতি করে এসেছেন সেই সকল নেতাগণ ও তাদের ঘনিষ্টজনেরা অন্য প্রার্থীদের জন্য কাজ করায় এক প্রকার অভিমান করেই নিজের আত্মসন্মান রক্ষার্থে বর্তমান রাঙামাটি সদর উপজেলা চেয়ারম্যান ও রাঙামাটি জেলা আওয়ামীলীগের উপদপ্তর সম্পাদক শহিদুজ্জামান মহসিন রোমান সোমবার শেষ মুহুর্তে চেয়ারম্যান পদে নিজের প্রার্থীতা প্রত্যাহার করে নিয়েছেন।

সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে রাঙামাটি সদরসহ মোট চার উপজেলায় আগামী ৮ই মে অনুষ্ঠিত হতে যাওয়া ৬ষ্ঠ উপজেলা পরিষদের প্রথম পর্যায়ের নির্বাচনে চেয়ারম্যান পদে-১২ জন, ভাইস চেয়ারম্যান পদে ১১জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৯ প্রার্থী প্রতিদ্বন্ধিতা করছেন।

 

 

কিউএনবি/আয়শা/২২ এপ্রিল ২০২৪,/রাত ৯:৩৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit