মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৭ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতার অপব্যবহার ও বিভিন্ন অনিয়ম-দুর্নীতির অভিযোগে নিয়ামতপুরের এসিল্যান্ড রেজাউল প্রত্যাহার “দুদকের অনুসন্ধানের দাবি” ‘শান্তিচুক্তির পরও বন্ধ হয়নি সন্ত্রাস-চাঁদাবাজি’ পাহাড়ে নতুন করে পিসিএনপির ৮ দাবি রাঙামাটিতে পাহাড় কাটার অভিযোগে পরিবেশ অধিদপ্তরের এনফোর্সমেন্ট মামলা ফুলবাড়ী (২৯) বিজিবি ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী কেক কেটে পালিত হয়॥ একনেকে ১৫ হাজার ৮২৩ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন আশুলিয়ায় মাদ্রাসায় সশস্ত্র হামলা, বিএনপির সভাপতি জাকিরসহ ১৪ জনের নামে মামলা উলিপুরে দুর্যোগের আগাম প্রস্তুতি নিয়ে প্রতিষ্ঠা প্রকল্পের অবহিতকরণ সভা ব্যস্ততার মাঝেও সৌন্দর্য ধরে রাখার গোপন রহস্য জানালেন তৃপ্তি মাটিরাঙ্গায় ৪০ বিজিবির উদ্যােগে পাহাড়ী-বাঙ্গালী, দুঃস্থদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ।  শক্তিশালী অস্ট্রেলিয়ার জালে ব্রাজিলের চার গোল

নিউইয়র্কে বিএনপির ৩ শাখা কমিটির কাউন্সিল সম্পন্ন

Reporter Name
  • Update Time : সোমবার, ২২ এপ্রিল, ২০২৪
  • ১৭২ Time View

প্রবাস ডেস্কঃ কাউন্সিলের মাধ্যমে গঠিত হলো যুক্তরাষ্ট্রে বিএনপির নিউইয়র্ক স্টেট, নিউইয়র্ক মহানগর উত্তর এবং নিউইয়র্ক মহানগর দক্ষিণ শাখা।

দলটির আন্তর্জাতিক সম্পাদক আনোয়ার হোসেন খোকনের সমন্বয়ে রোববার এ নির্বাচন অনুষ্ঠিত হয়। এই কমিটি গঠন প্রক্রিয়ায় তিনি দীর্ঘদিন যাবৎ কাজ করেছেন। প্রত্যক্ষ ভোটাভুটির মাধ্যমে নিউইয়র্কের ৩ টি শাখার নির্বাচন একই সময়ে নিজ নিজ ইউনিটের নির্দিষ্ট স্থানে অনুষ্ঠিত হয়।

নিউইয়র্ক স্টেট বিএনপির ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার কাউসার আহমেদ। কুইন্সের লাগোয়ার্ডিয়া প্লাজা হোটেলের বলরুমে অনুষ্ঠিত এ নির্বাচনে বিজয়ীরা হলেন সভাপতি মো. অলিউল্লাহ আতিকুর রহমান, সাধারণ সম্পাদক সাইদুর রহমান সাঈদ, সিনিয়র সহ সভাপতি জসিমউদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক আরিফুর রহমান এবং সাংগঠনিক সম্পাদক রইস উদ্দিন।

ফলাফল ঘোষণার সময় নির্বাচন কমিশনের সদস্য আমিনুল ইসলাম চৌধুরী, নীরা রাব্বানী এবং মাহবুবুর রহমান মুকুল উপস্থিত ছিলেন।

 

নিউইয়র্ক স্টেট বিএনপির বিজয়ী কর্মকর্তারা।

নিউ ইয়র্ক মহানগর দক্ষিণের ভোট গ্রহণ করা হয় কুইন্সের লং আইল্যান্ড সিটিতে একটি হোটেলের মিলনায়তনে। এ নির্বাচনে বিজয়ীরা হলেন সভাপতি হাবিবুর রহমান সেলিম রেজা, সিনিয়র সহ সভাপতি মো. সোহরাব হোসেন, সাধারণ সম্পাদক বদিউল আলম, যুগ্ম সম্পাদক আব্দুল মান্নান হোসাইন এবং সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেন মৃধা।

প্রধান নির্বাচন কমিশনার ছিলেন এমলাক হোসেন ফয়সল। তিনি ফলাফল ঘোষণার সময় নির্বাচন কমিশনের সদস্য আরিফ চৌধুরী, মো. নাসিরউদ্দিন ও জোহরা বেগম উপস্থিত ছিলেন।

 

নিউইয়র্ক মহানগর দক্ষিণের বিজয়ীরা।

লাগোয়ার্ডিয়া ম্যারিয়ট হোটেলের বলরুমে অনুষ্ঠিত হয় মহানগর উত্তর বিএনপির নির্বাচন। এতে বিজয়ীরা হলেন সভাপতি আহবাব হোসেন চৌধুরী খোকন, সিনিয়র সহ সভাপতি-কাজী আমিনুল ইসলাম স্বপন, সাধারণ সম্পাদক ফয়েজ আহমেদ চৌধুরী, সিনিয়র যুগ্ম সম্পাদক আনোয়ার জাহিদ ও সাংগঠনিক মোহাম্মদ শাহীন চৌধুরী।

প্রধান নির্বাচন কমিশনার মো. নূরল আমিন মিয়া পলাশ ফলাফল ঘোষণার সময় নির্বাচন কমিশনের সদস্য জাফর তালুকদার, মো. বাচ্চু মিয়া এবং এ আর মাহবুবুল হক উপস্থিত ছিলেন।

বিএনপির এ ৩ শাখার নির্বাচনী ফলাফল ঘোষণার পরই বিজয়ীরা জড়ো হন জ্যাকসন হাইটসে। এসময় বিএনপির কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য গিয়াস আহমেদ, আব্দুল লতিফ সম্রাট ও মিল্টন ভূইয়া, শরাফত হোসেন বাবু, গোলাম ফারুক শাহীন, এম এ বাতিন, কাজী আসাদ উল্লাহ এবং আনিসুর রহমান বিজয়ীদের শুভেচ্ছা জানান।

কিউএনবি/বিপুল/২৪.০৪.২০২৪/রাত ৮.২৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit