বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০২:২৫ পূর্বাহ্ন
শিরোনাম
দেশে ইভি চার্জিং স্টেশন ও ব্যাটারি রিসাইক্লিং প্ল্যান্ট গড়ার পরিকল্পনা সরকারের ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী এবার এআই দিয়ে ‘দ্য ওডিসি’ তৈরির ঘোষণা দিলেন ইলন মাস্ক রাতে হোটেলে একা দেখা করার প্রস্তাব দেওয়া হয়েছিল অভিনেত্রীকে ফাইনাল ম্যাচ শেষে ইয়ামালকে যা বলেছেন মেসি নওগাঁর পত্নীতলা পুলিশের অভিযানে মাদক সহ একজন আটক 

নরসিংদীতে কিশোরী ধর্ষণ চেষ্টায় যুবক গ্রেফতার 

মোঃ সালাহউদ্দিন আহমেদ,নরসিংদী জেলা প্রতিনিধি ।
  • Update Time : সোমবার, ২২ এপ্রিল, ২০২৪
  • ১৫৩ Time View

মোঃ সালাহউদ্দিন আহমেদ : নরসিংদীর পলাশে ৭ম শ্রেণিতে পড়–য়া এক মাদ্রাসার শিক্ষার্থীকে (১৪) কে ধর্ষণ চেষ্টার অভিযোগে মো. সাকিব মিয়া (২০) নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার দুপুরে এ তথ্য জানিয়েছেন পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকতিয়ার উদ্দিন। এর আগে রোবববার রাতে উপজেলার ঘোড়াশাল পৌর এলাকার কুমারটেক এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত সাকিব মিয়া কুমারটেক এলাকার জাহাঙ্গীর হোসেনের ছেলে।

পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকতিয়ার উদ্দিন জানান, গ্রেপ্তারকৃত সাকিব মিয়া মাদ্রাসায় পড়–য়া ওই কিশোরীকে বিভিন্ন সময় প্রেমের প্রস্তাব দেওয়া সহ উত্যক্ত করতো। একপর্যায়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্কও গড়ে উঠে। প্রেমের সম্পর্কের সুযোগে সম্প্রতি ওই কিশোরীর সাথে কথা বলার প্রস্তাব দিয়ে একই গ্রামের কারিমা বেগম (৩৫) নামের এক নারীর ফাঁকা বাসায় নিয়ে যাওয়ায় ওই কিশোরী শিক্ষার্থীকে।

সেখানে তাকে ধর্ষণ চেষ্টা করে সাকিব মিয়া। পরে সেখান থেকে ওই কিশোরী দৌড়ে পালিয়ে আসেন। এরপর লোকলজ্জার ভয়ে বিষয়টি কাউকে না জানিয়ে গোপন রাখে। পরে গত ১৬ এপ্রিল আবারও ওই কিশোরীকে কুপ্রস্তাব দিলে বিষয়টি সামাজিকভাবে জানাজানি হয়। এ ঘটনায় ভুক্তভোগী ওই কিশোরীর বাবা বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ করেন। অভিযোগের ভিত্তিতে তদন্তের পর রোববার অভিযান চালিয়ে অভিযুক্ত সাকিবকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত সাকিব মিয়ার বিরুদ্ধে থানায় ধর্ষণ চেষ্টা মামলা হয়েছে বলেও জানান ওসি।

কিউএনবি/আয়শা/২২ এপ্রিল ২০২৪,/সন্ধ্যা ৭:১৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit