সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:০১ পূর্বাহ্ন

ঢাবিতে  ‘সম্প্রীতি বাংলাদেশ’ এর আলোচনা সভা অনুষ্ঠিত 

Reporter Name
  • Update Time : সোমবার, ২২ এপ্রিল, ২০২৪
  • ১১১ Time View

জালাল আহমদ,ঢাবি : সম্প্রীতি বাংলাদেশ-এর ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগে ‘মুক্তিযুদ্ধ, মুজিবনগর সরকার ও সম্প্রীতির বাংলাদেশ’ শীর্ষক এক আলোচনা সভা আজ ২২ এপ্রিল ২০২৪ সোমবার বিশ্ববিদ্যালয়ের আর সি মজুমদার আর্টস অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়েছে। এতে বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. সীতেশ চন্দ্র বাছার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

সম্প্রীতি বাংলাদেশ-এর ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহবায়ক অধ্যাপক ড. বিমান চন্দ্র বড়ুয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যের মধ্যে অংশগ্রহণ করেন সম্প্রীতি বাংলাদেশ-এর আহবায়ক পীযুষ বন্দোপাধ্যায়, ফার্মেসী অনুষদের ডীন অধ্যাপক ড. ফিরোজ আহমেদ, বাংলাদেশ বুদ্ধিস্ট ফেডারেশনের সাধারণ সম্পাদক ভিক্ষু সুনন্দ প্রিয়, অধ্যাপক ড. চন্দ্রনাথ পোদ্দার, ড. সোমেন ভারতিয়া (আসাম), ড. রীতা চৌধুরী 

(আসাম), অধ্যাপক ড. রফিকুল ইসলাম, অধ্যাপক ড. অসীম সরকার এবং সম্প্রীতি বাংলাদেশ-এর ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সদস্য-সচিব অধ্যাপক ড. মোহাম্মদ বাহাউদ্দিন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. সীতেশ চন্দ্র বাছার বলেন, “বাংলাদেশ শান্তি ও সম্প্রীতির দেশ। এই সম্প্রীতি বিনষ্ট করার জন্য স্বাধীনতা বিরোধী অপশক্তি তৎপর রয়েছে। এই অপশক্তিকে মোকাবেলা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচক্ষণ ও দূরদর্শী নেতৃত্বে অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণে এগিয়ে আসার জন্য তরুণ প্রজন্মসহ সকলের প্রতি তিনি আহবান জানান। 

অন্যান্য বক্তারা মহান মুক্তিযুদ্ধ, মুজিব নগর সরকার এবং স্বাধীনতা সংগ্রামের ইতিহাস তুলে ধরে বলেন, “বঙ্গবন্ধুর বলিষ্ঠ আন্দোলন-সংগ্রাম, অপরিসীম ত্যাগ-তিতিক্ষা এবং অসাম্প্রদায়িক নেতৃত্বের কারণে আমরা স্বাধীন-সার্বভৌম বাংলাদেশ পেয়েছি। তাঁরা বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে সকলের মধ্যে শান্তি ও সম্প্রীতি বজায় রাখার উপর গুরুত্বারোপ করেন।

কিউএনবি/আয়শা/২২ এপ্রিল ২০২৪,/সন্ধ্যা ৭:১৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit