বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০২:২৫ পূর্বাহ্ন
শিরোনাম
দেশে ইভি চার্জিং স্টেশন ও ব্যাটারি রিসাইক্লিং প্ল্যান্ট গড়ার পরিকল্পনা সরকারের ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী এবার এআই দিয়ে ‘দ্য ওডিসি’ তৈরির ঘোষণা দিলেন ইলন মাস্ক রাতে হোটেলে একা দেখা করার প্রস্তাব দেওয়া হয়েছিল অভিনেত্রীকে ফাইনাল ম্যাচ শেষে ইয়ামালকে যা বলেছেন মেসি নওগাঁর পত্নীতলা পুলিশের অভিযানে মাদক সহ একজন আটক 

প্রার্থীর মৃত্যুতে নওগাঁর ১টি উপজেলা চেয়ারম্যান পদে ভোট গ্রহণ স্থগিত, শেষ দিনে প্রত্যাহার ৪ জনের

। 
  • Update Time : সোমবার, ২২ এপ্রিল, ২০২৪
  • ৭৩ Time View
সজিব হোসেন নওগাঁ প্রতিনিধি : প্রার্থীর মৃত্যু হওয়ায় নওগাঁর মহাদেবপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ভোট গ্রহণ স্থগিত করা হয়েছে। সোমবার বিকেলে রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা মো. তারিফুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে গতকাল রবিবার রাতে মহাদেবপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদের ভোটগ্রহণ স্থগিত করে এক গণবিজ্ঞপ্তি জারি করা হয়।

গণবিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, গত ২১ মার্চ নির্বাচন কমিশন (ইসি) ঘোষিত তফসিল অনুযায়ী মহাদেবপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদের জন্য আটজন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ হিসেবে ঘোষণা করা হয়। তাঁদের মধ্যে বৈধভাবে মনোনীত প্রার্থী আহসান হাবীব গত শনিবার (২০ এপ্রিল) রাতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। বৈধভাবে মনোনীত প্রার্থীর মৃত্যুর কারণে উপজেলা পরিষদ নির্বাচন বিধিমালা, ২০১৩ এর বিধি ২৩ (১) মোতাবেক মহাদেবপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদের নির্বাচন সংক্রান্ত সকল কার্যক্রম করা হলো।

এ বিষয়ে জানতে চাইলে রিটার্নিং কর্মকর্তা মো. তারিফুজ্জামান বলেন, নির্বাচনী বিধি অনুযায়ী মহাদেবপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদের ভোটগ্রহণ কার্যক্রম স্থগিত করা হয়েছে। এ বিষয়ে কমিশন পরবর্তীতে সিদ্ধান্ত নিয়ে মহাদেবপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদের জন্য নতুন করে তফসিল ঘোষণা করবে। পূর্ব ঘোষিত তফষিল অনুযায়ী আগামী ৮ মে মহাদবেপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ভোটগ্রহণ হবে না। তবে ভাইস চেয়ারম্যান পদের ভোটগ্রহণ ওই দিনই অনুষ্ঠিত হবে।

গত ১২ মার্চ সড়ক দুর্ঘটনায় মহাদেবপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আহসান হাবীব গুরুতর আহত হন। এর পর থেকে তিনি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। গত বৃহস্পতিবার তাঁর শারীরিক অবস্থা খারাপ হলে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে নেওয়া হয়। সেখানেই গত শনিবার রাত সাড়ে ৯টার দিকে তিনি মারা যান। জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে- প্রথম ধাপে আগামী  ৮মে নওগাঁর চারটি উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এদিকে এই নির্বাচনে মনোনয়ন প্রত্যাহরের শেষ দিন আজ পর্যন্ত চেয়ারম্যান পদে ২ জন ও ভাইস চেয়ারম্যান পদে ২ জন মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন।

তারা হলেন- ধামইরহাট উপজেলার চেয়ারম্যান প্রার্থী আতাউর রহমান ও শহীদুল ইসলাম, বদলগাছী উপজেলার ভাইস চেয়ারম্যান প্রার্থী জাহাঙ্গীর আলম এবং মহাদেবপুর উপজেলার ভাইস চেয়ারম্যান প্রার্থী রফিকুল ইসলাম। আগামীকাল মঙ্গলবার প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হবে। এরপর প্রচারে নামবেন প্রার্থীরা। এর আগে মনোনয়ন পত্র জমা দেওয়ার শেষ দিনে বদলগাছী, মহাদেবপুর, ধামইরহাট, পত্নীতলা উপজেলার চেয়ারম্যান পদে ২৫ জন, ভাইস চেয়ারম্যান পদে ২০ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ১৪ জন মনোনয়নপত্র দাখিল করেন। 

কিউএনবি/আয়শা/২২ এপ্রিল ২০২৪,/সন্ধ্যা ৭:১৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit