শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০২:০৯ পূর্বাহ্ন
শিরোনাম
এবার লোহিত সাগর বন্ধে হুথিদের প্রস্তুতির নির্দেশ দিল ইরান: রয়টার্স সক্ষমতা যাচাইয়ে মার্কিন সেনাদের টেস্টোস্টেরন পরীক্ষা বাধ্যতামূলক করলেন হেগসেথ ট্রাম্পের মুখ থাকছে নতুন ১ ডলারের কয়েনে, কেন উঠছে আইনি প্রশ্ন মেডিকেল অক্সিজেন রোডম্যাপ প্রণয়নে ২৭ সদস্যের কমিটি গঠন বাড়ির ছাদ ফুঁড়ে পড়া উল্কাপিণ্ডের বিজ্ঞানীরা পেলেন ভিনগ্রহের প্রাণের উপাদান চ্যাম্পিয়ন হলে কত টাকা পাবে আর্জেন্টিনা? টি-টোয়েন্টিতে যে রেকর্ড প্রথমবার দেখল বিশ্ব ফুলবাড়ীতে জুলাই শহীদ দিবস পালনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত॥ ফুলবাড়ীতে ১ লক্ষ টাকার কারেন্টজাল ধ্বংস। প্রতিবন্ধী শিশু ও পরিবারের মাঝে গাছের চারা বিতরণ।

জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের গঠনতন্ত্র না থাকায় বহিষ্কারের চিঠির আইনী বৈধতা নেই – খোকন 

Reporter Name
  • Update Time : সোমবার, ২২ এপ্রিল, ২০২৪
  • ১৬৭ Time View

জালাল আহমদ, ঢাকা : জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের গঠনতন্ত্র না থাকায় সংগঠনের ‘সিনিয়র সহ-সভাপতি’ পদ থেকে বহিষ্কারের চিঠির কোন আইনী ভিত্তি নেই বলে দাবি করেছেন সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন।

আজ ২২ এপ্রিল সোমবার দুপুরে সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতি ভবনের দক্ষিণ হলে এক সংবাদ সম্মেলনে তিনি এ দাবী করেন। সংবাদ সম্মেলনে তিনি বলেন,”জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কোন গঠনতন্ত্র নেই।কাজেই আমাকে বহিষ্কারের কোন চিঠির আইনী বৈধতা নেই।”

তিনি উল্টো সংগঠনের মহাসচিব ব্যারিস্টার কায়সার কামাল এর বহিষ্কারের  দাবি জানান। সংবাদ সম্মেলনে বিএনপির  কেন্দ্রীয় কমিটির এই  যুগ্ম মহাসচিব জানান, “আমি আমার জীবনে একটা দলই করেছি।৪২ বছর ধরে এই দলের জন্য অর্থ, শ্রম ও সময় ব্যয় করেছি। আমি এখনো তারেক রহমানের দলের সঙ্গে আছি।টিএইচ খানের জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাথে আছি।”

বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল কে ‘অর্বাচীন বালক’ আখ্যায়িত করে তিনি বলেন,”১/১১ এর সময়  এই অর্বাচীন বালক কায়সার কামাল কোথায় ছিল?সে কখনো জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম করে নি।”

সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে ব্যারিস্টার কায়সার কামাল এর বিরুদ্ধে পাল্টা অভিযোগ তুলে খোকন বলেন,”ফোরামের একজন শক্তিশালী নেতা সরকার কে ‘ওয়াক ওভার’ দিতে চেয়েছিল। তিনি হচ্ছেন ব্যারিস্টার কায়সার কামাল।বাক্স নিয়ে গেলে ভোট বানচাল করার পরিকল্পনা নিয়েছিলেন তিনি।গত ৯ মার্চ শনিবার দুপুর বেলা বারোটার দিকে মেসেজ দেওয়া হয়েছে দুপুর একটার দিকে ভোট গণনা করা হবে। কেন সেদিন ভোট গণনার সময় বিএনপির আইনজীবীদের এজেন্ট ছিলেন না। থাকলে আমরা বিপুল ভোটে বিজয়ী হতাম।”

কায়সার কামাল এর বিরুদ্ধে নৈতিক স্খলনের অভিযোগ রয়েছে মর্মে তিনি জানান,”সেই হইলো কুলাঙ্গার। সে একজন আইনজীবীর স্ত্রীর সাথে পরকীয়া করেছে।সুপ্রিমকোর্টে সে এসে আন্ডারটেকিং দিয়েছে। তাই কায়সার কামাল কে কোন আইনজীবীদের সংগঠনে রাখা উচিত নয়। সেই মামলায় তাঁর বিরুদ্ধে চার্জ গঠন করা হয়েছে। আমি মনে করি বিএনপির স্থায়ী কমিটির সদস্য যারা আছেন, তাদের এই বিষয়ে তদন্ত করা উচিত।এই কুলাঙ্গার কোন সময় কার ক্ষতি করে, তার গ্যারান্টি নেই। সুপ্রিমকোর্টের মহিলা আইনজীবীদের সতর্ক থাকা উচিত।”

কিউএনবি/আয়শা/২২ এপ্রিল ২০২৪,/বিকাল ৪:১৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit