সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৫ অপরাহ্ন
শিরোনাম
ব্যাংক নিয়োগে স্বচ্ছতা ও মেধাভিত্তিক ব্যবস্থা নিশ্চিতের নির্দেশ ভারতীয় ব্যাটারকে প্যাভিলিয়নে যাওয়ার ইঙ্গিত, শাস্তি পেলেন পাকিস্তান অধিনায়ক শিল্পকলায় ‘কঞ্জুস’ নিয়ন্ত্রণে আসছে ব্যাটারিচালিত অটোরিকশা, শনাক্তে থাকবে কিউআর কোড: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি হলেন এমপি ওয়াদুদ ভূইয়া। শার্শায় মসজিদে রাজনৈতিক কর্মসূচির অভিযোগ, মুসল্লিদের ক্ষোভ কীভাবে কর্মসূচি করব বিএনপিকে শেখাতে হবে না: সারজিস আলম বিমানে যাত্রীকে গালাগাল ও হামলার অভিযোগ, সিটে ডাক্ট টেপ দিয়ে আটকালেন যাত্রীরা আগামী অর্থবছরেই চালু হচ্ছে ৮ বিভাগীয় ক্যানসার হাসপাতাল: স্বাস্থ্য প্রতিমন্ত্রী জামায়াত আমিরের হায়াতে তাইয়েবা, সবরে জামিল আতা ফরমান: স্বরাষ্ট্রমন্ত্রী

লালমনিরহাটে সাবেক উপজেলা চেয়ারম্যানসহ দুই বিএনপি নেতা জেল হাজতে

জিন্নাতুল ইসলাম জিন্না, লালমনিরহাট প্রতিনিধি ।
  • Update Time : সোমবার, ২২ এপ্রিল, ২০২৪
  • ৮৭ Time View

জিন্নাতুল ইসলাম জিন্না, লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটে আলোচিত শ্রমিক লীগ নেতা জাহাঙ্গীর আলম হত্যা মামলায় বিএনপি নেতা লালমনিরহাট সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান একেএম মমিনুল হক ও সদর উপজেলা ছাত্রদলের আহবায়ক জাহাঙ্গীর খানকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

সোমবার (২২ এপ্রিল) দুপুরে জাহাঙ্গীর হত্যা মামলায় জামিন নিতে আদালতে আত্মসমর্পণ করেন এজাহারভুক্ত ৯ আসামি। এদের মধ্যে ৭ জনের জামিন মঞ্জুর করলেও ২ জনকে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন লালমনিরহাটের দায়রা জজ মিজানুর রহমানের আদালত। এমকেএম মমিনুল হক লালমনিরহাট জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও জাহাঙ্গীর খান সদর উপজেলা ছাত্রদলের আহবায়ক।

গত বছরের ২৯ অক্টোবর বিএনপি-জামায়াতের ডাকা হরতাল ও আওয়ামী লীগের শান্তি সমাবেশকে কেন্দ্র করে লালমনিরহাটের মহেন্দ্রনগরে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে শ্রমিক লীগ নেতা জাহাঙ্গীরসহ অনেকে আহত হন। পরে গুরুতর অবস্থায় জাহাঙ্গীর চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। ওই ঘটনায় ১ নভেম্বর লালমনিরহাট সদর থানায় ৮১ জনের নাম উল্লেখসহ ৩০০-৪০০ জনকে আসামি করে লালমনিরহাট সদর থানায় মামলা।

উল্লেখ্য, গত ২৯ অক্টোবর) বিএনপি ও জামায়াতের ডাকা হরতালে উভয় দলের সংঘর্ষে আহত হন শ্রমিক নেতা জাহাঙ্গীরসহ অনেকে। পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় তার মৃত্যু হয়। উক্ত ঘটনার ৩ দিন পর বুধবার (১ নভেম্বর) বিকেলে লালমনিরহাট সদর থানায় ৮১ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত পরিচয়ের ৩শ’ থেকে ৪শ’ জনকে আসামি করে এ মামলা দায়ের করা হয়।

 

কিউএনবি/আয়শা/২২ এপ্রিল ২০২৪,/বিকাল ৪:১৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit