রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৯:৫৩ অপরাহ্ন
শিরোনাম
বঙ্গবীর এমএজি ওসমানীর ১০৮তম জন্মবার্ষিকী উপলক্ষে রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত মাধবদীতে পল্লী বিদ্যুৎ অফিস ঘেরাও, ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ গুমের সঙ্গে জড়িতদের বিচারের দাবি, সংসদে ১১ দলের স্মারকলিপি প্রদান লোডশেডিংয়ে অতিষ্ট হয়ে বিদ্যুৎকর্মীকে ধরে কসম খাওয়াল গ্রামবাসী এক উইকেটের নাটকীয় হারে সেমিফাইনাল থেকে বিদায় বাংলাদেশের কর্মসূচি ডাকবে জামায়াত, তাতে ঢুকে পড়বে আওয়ামী লীগ: রাশেদ খাঁন আওয়ামী লীগ নেতাদের নিয়ে দিল্লির সেমিনার পুলিশি বাধায় বাতিল লালমনিরহাটে রত্নাই সড়ক সেতুর উদ্বোধন করলেন ত্রাণমন্ত্রী দুলু, যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে নতুন দিগন্ত উন্মোচন চীনা বিনিয়োগে বাংলাদেশে প্রায় এক লাখ কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে: রাষ্ট্রদূত ওয়েন খুলে দেয়া হয়েছে কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট; সেকেন্ডে ছাড়া হচ্ছে ৯ হাজার কিউসেক পানি

“কালীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচন” দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করেই সাবেক মন্ত্রীর ভাই-পুত্রের লড়াই

Reporter Name
  • Update Time : সোমবার, ২২ এপ্রিল, ২০২৪
  • ৬৫ Time View

জিন্নাতুল ইসলাম জিন্না,লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছেন লালমনিরহাট-২ আসনের এমপি ও সাবেক সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদের ছোট ভাই বর্তমান চেয়ারম্যান মাহবুবুজ্জামান আহমেদ ও তার পুত্র রাকিবুজ্জামান আহমেদ।রবিবার (২১ এপ্রিল) বিকেলে এমপি পুত্র রাকিবুজ্জামান আহমেদ ও এমপির ছোটভাই মাহবুবুজ্জামান আহমেদ শনিবার অনলাইনে মনোনয়নপত্র দাখিল করেন।নুরুজ্জামান আহমেদের আপন ছোট ভাই মাহবুবুজ্জামান আহমেদ কালীগঞ্জ উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সদস্য এবং তাঁর পুত্র রাকিবুজ্জামান আহমেদ জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক।

গত ২০২১ সালে জেলা আওয়ামী লীগের সম্মেলনে মাহবুবুজ্জামান আহমেদ জেলা কমিটির সদস্য এবং রাকিবুজ্জামান আহমেদকে সাংগঠনিক সম্পাদক করা হয় ।উপজেলা পরিষদ নির্বাচনে মন্ত্রী ও এমপির পরিবারের সদস্য, আত্মীয়স্বজনদের অংশগ্রহণ না করতে বা অংশগ্রহণের প্রক্রিয়ায় থাকলে সেখান থেকে সরে আসতে আওয়ামী লীগের কেন্দ্র থেকে নির্দেশ আসে। তারপরেও লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে এমপি পুত্র ও তার সহোদরের মনোনয়নপত্র দাখিলের বিষয়টি জেলায় বেশ আলোচনার সৃষ্টি করেছে। ভোটের মাঠে চাচা-ভাতিজা কেউ কাউকে ছাড় দিতে নারাজ, এ নিয়ে ভোটারদের মাঝেও কৌতূহলের শেষ নেই।ভোটারদের ভাষ্য, চাচা-ভাতিজা দু’জন প্রার্থী হওয়ায় তারা কাকে ভোট দেবেন, এ নিয়ে বিড়ম্বনায় পড়েছেন অনেকে; বিপাকে পড়েছেন তাঁদের আত্মীয় স্বজনরাও। তবে নির্বাচন পর্যন্ত ভোটারদের কাছে চাচা-ভাতিজার নির্বাচনী লড়াই বেশ উপভোগ্য হবে বলে জানান অনেকে।এবারের ভোট নিয়ে তাই আলোচনা-সমালোচনার যেন কমতি নেই । পাড়া-মহল্লায়, হাটবাজার সবখানেই চাচা ভাতিজার ভোট যুদ্ধের গল্প।এদিকে নির্বাচন নিয়ে জানতে চাইলে বর্তমান চেয়ারম্যান মাহবুজ্জামান আহমেদ বলেন, ‘আমি দুইবারের উপজেলা পরিষদের চেয়ারম্যান ছিলাম। জয়ের ব্যাপারে আমি শত ভাগ আশাবাদী। এ ক্ষেত্রে আমার ভাতিজা তেমন কোনো সমস্যা নয় বা কোন প্রভাব ফেলতে পারবে না।রাকিবুজ্জামান আহমেদ  বলেন, ‘দলীয় শতাধিক নেতা-কর্মী আমার জন্যে মাঠে থাকবেন। চাচার পেছনে এখন কোন নেতাকর্মী নেই।’উপজেলা রিটার্নিং কর্মকর্তা জহির ইমাম জানান , আগামী ২১ মে কালিগঞ্জ উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। গণতান্ত্রিক পদ্ধতিতে যে কেউ নির্বাচনে প্রার্থী হতে পারেন, আমাদের কাছে সব প্রার্থীই সমান। এখানে চাচা-ভাতিজার নির্বাচন করতে কোনো বাধা নেই। এ নির্বাচনে মনোনয়নপত্র জমা দানের শেষ দিনে চেয়ারম্যান পদে ৩ জন, ভাইস-চেয়ারম্যান পদে ৫ জন ও মহিলা ভাইস-চেয়ারম্যান পদে ২ জন মনোনয়ন দাখিল করেছেন।

কিউএনবি/অনিমা/২২ এপ্রিল ২০২৪,/বিকাল ৩:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit