বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০১:২৭ পূর্বাহ্ন
শিরোনাম
সুপারকম্পিউটারের ভবিষ্যদ্বাণী : পিএসজি-বার্সেলোনার লড়াইয়ে জিতবে কারা ধর্মকে ব্যবহার করে বিভেদ সৃষ্টিকারীরা দেশ ও জাতির শত্রু: মঞ্জু মণ্ডপে মণ্ডপে বিদায়ের সুর চরম সংকটে ফ্রান্স, পরিস্থিতি কোন দিকে গড়াতে পারে? প্রতিবেশী দেশের ভরসায় ক্ষমতায় থাকার রাজনীতিতে বিশ্বাস করি না চীনের মেদোগ বাঁধ: ঝুঁকি মোকাবেলায় জাপান ও ভারতের আগাম প্রস্তুতি প্রয়োজন বিরোধীদল না এলেও সংবিধান সংশোধন কমিটির কার্যক্রম চলবে: আইনমন্ত্রী আর্জেন্টিনা ম্যাচে রেফারিকে ‘জালিম’ বলা সেই ফুটবলারকে বড় শাস্তি দিল ফিফা মধ্যপ্রাচ্যের উত্তেজনায় বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম মসজিদ-মন্দির সবসময় রাজনীতির বাইরে রাখতে হবে: বিদ্যুৎ প্রতিমন্ত্রী

চৌগাছায় চাচা-ভাতিজাসহ ১১ প্রার্থীর মনোনয়নপত্র জমা

Reporter Name
  • Update Time : রবিবার, ২১ এপ্রিল, ২০২৪
  • ৫৬০ Time View

এম এ রহিম চৌগাছা(যশোর) : উপজেলা পরিষদ দ্বিতীয় ধাপের নির্বাচনে যশোরের চৌগাছায় চাচা-ভাতিজাসহ ১১ প্রার্থীর মনোনয়নপত্র জমা দিয়েছেন। আগামী ২১ মে অনুষ্ঠেয় ৬ষ্ঠ উপজেলা পরিষদ দ্বিতীয় ধাপের নির্বাচনে রোববার (২১এপ্রিল) মনোনয়নপত্র জমাদানের শেষ দিনে চেয়ারম্যান পদে চাচা-ভাতিজাসহ তিন জন, মহিলা ভাইস চেয়ারম্যান পদে পাঁচ জন ও ভাইস চেয়ারম্যান পদে তিনজন মনোনয়নপত্র জমা দিয়েছেন। উপজেলার নির্বাচন কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন।অনলাইনের মাধ্যমে প্রার্থীরা তাদের মনোনয়নপত্রগুলো নিজে ও তাদের প্রতিনিধি মারফত জমা দিয়েছেন। তবে সকল প্রার্থীরাই আওয়ালীগের। এ উপজেলায় বিএনপি জামায়াতসহ অন্য কোনো দলের প্রার্থীরা মনোনয়নপত্র সংগ্রহ করেনি।

যারা মনোনয়নপত্র জমা দিয়েছেন তাদের মধ্যে চেয়ারম্যান পদে বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের নির্বাহী সদস্য অধ্যক্ষ ড.মোস্তানিছুর রহমান, সাবেক উপজেলা চেয়ারম্যনা ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এস এম হাবিবুর রহমান এবং এসএম হাবিবুর রহমানের ভাতিজা আওয়ামীলীগ নেতা এসএম সাইফুর রহমান বাবুল।

মহিলা ভাইম চেয়ারম্যান পদে বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান নাজনীন নাহার পপি, নাছিমা খানম, শাহিনা আক্তার, সাবেক উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আকলিমা খাতুন লাকি ও রিপা খাতুন।পুরুষ ভাইস চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জামা দিয়েছেন বর্তমান ভাইস চেয়ারম্যান দেবাশীষ মিশ্র জয়, সাবেক ছাত্র নেতা শামিম রেজা ও পৌর কাউন্সিলর সিদ্দিকুর রহমান।উপজেলা নির্বাচন কর্মকর্তা সেলিম রেজা তথ্য নিশ্চিত করে বলেন, তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র বাছাই হবে ২৩ এপ্রিল, প্রত্যাহারের শেষ সময় ৩০ এপ্রিল। ২১ মে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

কিউএনবি/অনিমা/২১ এপ্রিল ২০২৪,/রাত ৮:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit