মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ১২:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম
যুক্তরাষ্ট্রের পক্ষে সেনা পাঠাবে না যুক্তরাজ্য ইরানের বিদ্যুৎ স্থাপনা-খার্গ দ্বীপ সম্পূর্ণরূপে ধ্বংসে ট্রাম্পের হুমকি সংসদে হাসনাত ভুল স্বীকারের পর যা বললেন সালাহউদ্দিন সম্প্রচার চুক্তি বাতিল, বাংলাদেশে দেখা যাবে না আইপিএল যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য চুক্তি বাতিলের দাবীতে দুর্গাপুরে বিক্ষোভ সমাবেশ আটোয়ারীতে মাসিক সমন্বয় সভা ও আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত নোয়াখালীতে মাদক দ্বন্দ্বে তরুণ খুন, গ্রেপ্তার ৮ নতুন ছবির ঘোষণা সালমানের, মুক্তি ঈদে ইরান কেন হরমুজের ওপর পূর্ণ সার্বভৌমত্ব চাচ্ছে, শুধুই কি রাজস্ব নাকি অন্য কিছু ঢাবির চারুকলা অনুষদে বাংলা নববর্ষ উদযাপনের প্রস্তুতি শুরু

রোদ থেকে বাঁচতে সানস্ক্রিন, যেসব ব্যাপার মাথায় রেখে কিনবেন

Reporter Name
  • Update Time : রবিবার, ২১ এপ্রিল, ২০২৪
  • ৮৯ Time View

লাইফ ষ্টাইল ডেস্ক : দিন যত বাড়ছে গরম আরও মাথা চাড়া দিচ্ছে৷ দেশের বেশিরভাগ অঞ্চলে তাপমাত্রা এখন ৪০ ডিগ্রি ছুঁই ছুঁই কিংবা তারও বেশি৷ দুপুরবেলা গরমে প্রাণ ওষ্ঠাগত হবার পালা৷ অতি প্রয়োজন ছাড়া দুপুরবেলা ঘরের বাহিরে না যাওয়ার নির্দেশ রয়েছে৷ তবে যাদের একান্তই বাইরে যেতে হয় তাদের রোদ থেকে নিজেদের যথাসম্ভব রক্ষা করতে হবে৷ দিনেরবেলা বাইরে যাওয়ার সময় সবসময় সানস্ক্রিন ব্যবহার করবেন৷ গরমে ত্বকে ময়েশ্চার ধরে রাখতে তাই সানস্ক্রিন ব্যবহার বাধ্যতামূলক৷

রোদে  সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকে ত্বক৷  কারণ সরাসরি রোদের সংস্পর্শে আসার দরুন ত্বকে অস্বস্তি হয়৷ রোদে পোড়া, ট্যানের মতো নানারকম সমস্যা দেখা দেয়৷ সূর্যের আলোতে থাকা অতিবেগুনী রশ্মি সরাসরি ত্বকে পড়লে নানারকম সমস্যা হয়কি৷ এমনকি ক্যান্সারের ঝুঁকিও থাকে৷  তাই যথাসম্ভব ত্বককে রোদ থেকে রক্ষা করার চেষ্টা করতে হবে৷ আরামদায়ক ঢিলাঢিলা পোশাক পরা এবং ছাতা নিয়ে বাইরে যাওয়া উচিত৷ তবে ত্বকে সানস্ক্রিন ব্যবহার সর্বোচ্চ কার্যকর৷

১. সানস্ক্রিন অবশ্যই ইউভি-এ এবং ইউভি-বি প্রতিরোধী হতে হবে৷ অতিবেগুনী রশ্মিতেও বিভিন্ন ধরন রয়েছে৷ যেমন:  ইউভি-এ, ইউভি-বি, ইউভি-সি ইত্যাদি৷ ইউভি-বি রশ্মি ত্বকের বেশি ক্ষতি করে৷  ত্বকের উপরের অংশে সানবার্ন মূলত এই রশ্মির কারণেই হয়৷ এছাড়া,  ইউভি-এ ও ত্বকের কোষের অনেক ক্ষতি করে৷  যদিও আগে ধারণা করা হতো, ইউভি এ রশ্মি সামান্যই ক্ষতি করে; যা এখন ভুল প্রমাণিত হয়েছে৷  ইউভি-সি রশ্মি ত্বকের জন্য ক্ষতিকর নয়৷ কারণ তা ত্বক অবধি তা পৌঁছাতে পারেনা৷ ওজোনস্তর ইউভিসি রশ্মিকে শোষন করে নেয়৷ 

২. সানস্ক্রিনের ক্ষেত্রে দ্বিতীয় যে জিনিস টা মাথায় রাখতে হবে সেটি হলো এসপিএফ৷ মূলত সান প্রোটেকশন ফ্যাক্টর কে সংক্ষেপে এসপিএফ বলে, যা সংখ্যায় প্রকাশ করা হয়। সাধারণ ত্বকের জন্য ২০ থেকে ২৫ এসপিএফ সমৃদ্ধ সানক্রিনই যথেষ্ট৷ তবে যাদের ত্বক সেনসিটিভ, এলার্জি, র‍্যাশ বা লালচে হয়ে যাওয়ার সমস্যা রয়েছে তাদের অবশ্যই ৩০ থেকে ৪০ এসপিএফ সমৃদ্ধ ক্রিম ব্যবহার করতে হবে৷

৩. অতিরিক্ত গরমের কারণে ত্বক আর্দ্রতা হারায়৷ তাই ত্বক আর্দ্র রাখতে ময়েশ্চারাইজার ব্যবহার করতে হবে৷  অবশ্য সানস্ক্রিন ময়েশ্চার লক হয়৷ সেইসব সানস্ক্রিন ব্যবহার করলে আলাদা করে ময়েশ্চারাইজার ব্যবহার না করলেও চলে৷

৪. ত্বকের ধরন বুঝে সানস্ক্রিন কেনা উচিত৷ যাদের ত্বক শুষ্ক তারা প্রথমেই  সানস্ক্রিন ব্যবহার করুন৷  এরপর কিছুক্ষণ অপেক্ষা করুন। তারপর ময়েশ্চারাইজার এপ্লাই করুন৷ যাদের ত্বক স্বাভাবিক বা তৈলাক্ত তারা অবশ্যই ওয়েল ফ্রি সানস্ক্রিন এবং লোশন ব্যবহার করবেন৷ অথবা জেল সানস্ক্রিন ব্যবহার করুন, এতে একনি হওয়ার সম্ভাবনা কমে যাবে৷

৫. অনেকেই সানব্লক ক্রিম এবং সানস্ক্রিনের পার্থক্য বোঝেন না৷ সানব্লক ক্রিম ত্বক এবং রোদের মধ্যে একটা দেয়ালের মতো কাজ করে৷ তাই, সানব্লক ব্যবহার করলে একড়া সাদাটে ভাব দেখা যায়৷ অপরদিকে সানস্ক্রিন ত্বকের গভীরে সূর্য রশ্মিকে প্রবেশ করতে দেয়না৷  কারণ ত্বকে রোদ পড়লে তারা ইউভি রশ্মি শোষণ করে নেয়৷ তাই সানব্লক ক্রিমের চেয়ে সানস্ক্রিন বেশি কার্যকর।

 

 

কিউএনবি/আয়শা/২১ এপ্রিল ২০২৪,/সন্ধ্যা ৬:২৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit