শনিবার, ১৩ জুন ২০২৬, ০১:১৬ অপরাহ্ন

আইডিএফের ওপর নিষেধাজ্ঞার পরিকল্পনা যুক্তরাষ্ট্রের, ইসরায়েলের নিন্দা

Reporter Name
  • Update Time : রবিবার, ২১ এপ্রিল, ২০২৪
  • ৭৯ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) কুখ্যাত ইউনিট নেতজাহ ইয়েহুদার ওপর নিষেধাজ্ঞার পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র। এই পরিকল্পনার নিন্দা জানিয়েছে ইসরায়েল বলছে, সেনাদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হবে চূড়ান্ত সীমা অতিক্রম করা।

ভারতীয় বার্তাসংস্থা আইএনএসের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়, পশ্চিমতীরে ফিলিস্তিনিদের মানবাধিকার লঙ্ঘনের সঙ্গে জড়িত থাকার দায়ে নেতজাহ ইয়েহুদার ওপর নিষেধাজ্ঞা দেওয়ার পরিকল্পনা করছে আমেরিকা।

তিনি ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইয়োভ গ্যালান্টকেও মার্কিন আদেশের সামনে নতি স্বীকার না করার জন্য আহ্বান জানিয়েছেন। এদিকে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া একটি পোস্টে ইসরায়েলের অর্থমন্ত্রী বলেন, এটি একটি পরিকল্পিত পদক্ষেপের অংশ যাতে ইসরায়েল রাষ্ট্রকে ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠায় সম্মত হতে এবং ইসরায়েলের নিরাপত্তা ত্যাগ করতে বাধ্য করা যায়।

 

 

কিউএনবি/আয়শা/২১ এপ্রিল ২০২৪,/বিকাল ৫:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit