সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৯ অপরাহ্ন
শিরোনাম
নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ ঢাবির ৮০ শিক্ষার্থী কে গবেষণা অনুদান ও বৃত্তি প্রদান করেছে আইএফআইসি ব্যাংক সিলেটের পর্যটন কেন্দ্র গুলো হারাচ্ছে প্রকৃতির রূপ ও বৈচিত্র্য ‎লালমনিরহাটে ট্রাকের ধাক্কায় অটোরিকশার চালকসহ নিহত ৪, আহত ৬ ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিশ্ব ফার্মাসিস্ট দিবস পালিত আটোয়ারীতে প্রান্তিক পেশাজীবিদের ১০ দিনব্যাপি সফটস্কিলস প্রশিক্ষণ শুরু কিশোর গ্যাং ও মাদক ঠেকাতে রাঙামাটি শহরে সাঁড়াশি অভিযানে আটক ৩৫ কিশোর গ্যাং ও মাদক ঠেকাতে রাঙামাটি শহরে সাঁড়াশি অভিযানে আটক ৩৫ মালয়েশিয়ার পর সিঙ্গাপুরের বিপক্ষেও হারল বাংলাদেশ ইউক্রেনের রাষ্ট্রদূতকে তলব করল দক্ষিণ কোরিয়া

বিএনপি দেশকে বিশ্বে সম্মানজনক অবস্থানে নিয়ে যাবে : ড. মঈন খান

Reporter Name
  • Update Time : শনিবার, ১৩ জুন, ২০২৬
  • ৩৬ Time View

ডেস্ক নিউজ : বিএনপি নেতৃত্বাধীন সরকার বাংলাদেশকে বিশ্বদরবারে একটি সম্মানজনক অবস্থানে নিয়ে যাবে বলে মন্তব্য করেছেন দলের স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান। তিনি বলেন, শহীদ জিয়ার আদর্শ ধারণ করে এবং তার উত্তরাধিকার, দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী পথ চলে আমরা বিশ্বের বুকে বাংলাদেশকে আবারও একটি সম্মানসূচক অবস্থানে নিয়ে যেতে চাই।

শুক্রবার জাতীয় প্রেস ক্লাবে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে জাতীয়তাবাদী মৎস্যজীবী দল আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদান স্মরণ করে ড. মঈন খান বলেন, মাত্র সাড়ে তিন বছরে একটি ভঙ্গুর রাষ্ট্রকে বিশ্বের বুকে সম্মানের জায়গায় তুলে ধরেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। তিনি খাল খনন কর্মসূচির মাধ্যমে কৃষিক্ষেত্রে অভূতপূর্ব বিপ্লব এনেছিলেন। বাংলাদেশকে একটি আধুনিক রাষ্ট্রে রূপান্তরের মূল কাজও শুরু করেছিলেন তিনি। আমরা এমন একটি প্রক্রিয়ার মধ্য দিয়ে জিয়াউর রহমানকে স্মরণ করব, যার মাধ্যমে তার আদর্শকে সত্যিকার অর্থে হৃদয়ে গ্রহণ করা যায়।

বাজেট প্রসঙ্গে বিএনপির এই জ্যেষ্ঠ নেতা আরও বলেন, জিয়াউর রহমান দেশের জন্য যে বাজেট দিয়েছিলেন, তা শুধু ঢাকা শহরের উঁচুতলার (ধনী) মানুষের জন্য ছিল না; তিনি বাজেট দিয়েছিলেন এ দেশের খেটে খাওয়া সাধারণ মানুষের কল্যাণের জন্য।

জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের বিভিন্ন নেতাকর্মী উক্ত আলোচনা সভায় উপস্থিত ছিলেন।

কিউএনবি/অনিমা/১৩.০৬.২০২৬/দুপুর ১২.২৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit