সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:০১ পূর্বাহ্ন

জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম থেকে খোকন কে বহিষ্কার 

Reporter Name
  • Update Time : রবিবার, ২১ এপ্রিল, ২০২৪
  • ৯৫ Time View

জালাল আহমদ,ঢাকা : জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নিষেধ সত্ত্বেও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতির দায়িত্ব গ্রহণ করায়  ফোরামের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ব্যারিস্টার এ এম মাহবুবউদ্দিন খোকন কে বহিষ্কার করা হয়েছে। আজ ২১ এপ্রিল রোববার সকালে এই সংক্রান্ত একটি চিঠি গণমাধ্যম কর্মীদের পাঠান আত্মীয়তাবাদী আইনজীবী ফোরামের দপ্তর সম্পাদক মোঃ জিয়াউর রহমান।

চিঠিতে বলা হয়, ফোরামের সিদ্ধান্ত অমান্য করায় খোকনকে বিএনপিপন্থি আইনজীবীদের এই সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে।গত  ৬ এপ্রিল গুলশানে অনুষ্ঠিত ফোরামের বৈঠকে এ বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি সমর্থিত চার জন আইনজীবী নির্বাচিত হলেও ফোরামের সিদ্ধান্ত অনুযায়ী তিনজন দায়িত্ব গ্রহণ করেন নি।

কিন্তু ফোরামের সিদ্ধান্ত অমান্য করে সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সভাপতি পদে দায়িত্ব গ্রহণ করায় খোকন বহিষ্কার করা হয়েছে বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে। গতকাল ২০ এপ্রিল থেকে এই সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে বলে চিঠিতে বলা হয়েছে।

কিউএনবি/আয়শা/২১ এপ্রিল ২০২৪,/বিকাল ৪:৪১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit