সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ১১:০৩ অপরাহ্ন

তীব্র তাপদাহের কারণে ঢাবির ক্লাস হবে অনলাইনে 

Reporter Name
  • Update Time : রবিবার, ২১ এপ্রিল, ২০২৪
  • ৯৫ Time View

জালাল আহমদ, ঢাবি : সারাদেশের উপর দিয়ে প্রবহমান তীব্র তাপদাহ (হিট ওয়েভ)-এর কারণে স্বাস্থ্যঝুঁকি এড়াতে পরবর্তী 

নির্দেশ না দেয়া পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনলাইন ক্লাস অনুষ্ঠিত হবে। পরীক্ষাসমূহ যথারীতি চলমান থাকবে।

আজ ২১ এপ্রিল রোববার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতর থেকে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়,বর্তমানে প্রচলিত ১০% অনলাইন ক্লাসের পরিবর্তে শতভাগ অনলাইন ক্লাস অনুষ্ঠিত হবে।

কোনো শিক্ষার্থী হল অথবা বাসার বাইরে আসতে চাইলে স্বাস্থ্যঝুঁকি এড়াতে নিম্নোক্ত স্বাস্থ্যবিধি মেনে সতর্কতার সাথে চলাফেরার জন্য পরামর্শ দেয়া হলো :

 সাদা বা হালকা রঙের ঢিলেঢালা সুতির পোশাক পরিধান করা।

 যথাসম্ভব ছায়াযুক্ত স্থানে থাকা।

 বাইরে যেতে হলে মাথার জন্য চওড়া কিনারাযুক্ত টুপি, ক্যাপ বা ছাতা ব্যবহার করা।

 বিশুদ্ধ পানি পান করা; প্রয়োজনে লবনযুক্ত তরল যেমন- খাবার স্যালাইন ইত্যাদি পান করা।

 তাপমাত্রা বৃদ্ধিকারী পানীয় যেমন- চা ও কফি পান থেকে বিরত থাকা।

কিউএনবি/আয়শা/২১ এপ্রিল ২০২৪,/বিকাল ৪:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit