মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৪:০৮ পূর্বাহ্ন
শিরোনাম
যুক্তরাষ্ট্রের পক্ষে সেনা পাঠাবে না যুক্তরাজ্য ইরানের বিদ্যুৎ স্থাপনা-খার্গ দ্বীপ সম্পূর্ণরূপে ধ্বংসে ট্রাম্পের হুমকি সংসদে হাসনাত ভুল স্বীকারের পর যা বললেন সালাহউদ্দিন সম্প্রচার চুক্তি বাতিল, বাংলাদেশে দেখা যাবে না আইপিএল যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য চুক্তি বাতিলের দাবীতে দুর্গাপুরে বিক্ষোভ সমাবেশ আটোয়ারীতে মাসিক সমন্বয় সভা ও আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত নোয়াখালীতে মাদক দ্বন্দ্বে তরুণ খুন, গ্রেপ্তার ৮ নতুন ছবির ঘোষণা সালমানের, মুক্তি ঈদে ইরান কেন হরমুজের ওপর পূর্ণ সার্বভৌমত্ব চাচ্ছে, শুধুই কি রাজস্ব নাকি অন্য কিছু ঢাবির চারুকলা অনুষদে বাংলা নববর্ষ উদযাপনের প্রস্তুতি শুরু

ইরানে ইসরায়েলি হামলা, যা দেখা গেলো স্যাটেলাইট ছবিতে

Reporter Name
  • Update Time : রবিবার, ২১ এপ্রিল, ২০২৪
  • ৭৮ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ইরানের ইসফাহান শহরে মাত্র দু’দিন আগেই হামলা চালিয়েছে ইসরায়েল। যদিও তেল আবিব এই হামলার বিষয়ে কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেয়নি। তবুও মার্কিন সূত্র আন্তর্জাতিক গণমাধ্যমগুলোকে ইরানে ইসরায়েলি হামলা চালানোর বিষয়টি নিশ্চিত করেছে। 

এবার সেই হামলার ক্ষয়ক্ষতি স্যাটেলাইট চিত্র দিয়ে বিশ্লেষণের চেষ্টা করেছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। 

ওই শহরের একটি বিমানঘাঁটিতে ইসরায়েলের চালানো হামলায় সম্ভাব্য ক্ষয়ক্ষতির নমুনা উঠে এসেছে স্যাটেলাইট চিত্রটিতে। আজ রবিবার সকাল পর্যন্ত সর্বশেষ ২৪ ঘণ্টায় ধারণ করা হয় এসব দৃশ্য।

বিবিসির দাবি ইসরায়েলি হামলায় ইসফাহানের ওই বিমানঘাঁটির একটি প্রতিরক্ষাব্যবস্থার আংশিক ক্ষতি হয়েছে।

পারমাণবিক স্থাপনার সুরক্ষায় নিয়োজিত রাডার ব্যবস্থা লক্ষ্য করে ইসরায়েল ওই ক্ষেপণাস্ত্র হামলা চালায় বলে শুক্রবার যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা নিশ্চিত করেন। তবে ইরান বলছে ক্ষেপণাস্ত্র নয়, ড্রোন ব্যবহার করে এই হামলার চেষ্টা করা হয়েছিলো। ইরান তিনটি ড্রোন ভূপাতিত করার কথাও জানায়। 

কিউএনবি/অনিমা/২১ এপ্রিল ২০২৪/দুপুর ১:৩১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit